বন্যার্তদের পাশে পায়রা বন্দর কর্তৃপক্ষ, ১ দিনের বেতন তহবিলে জমা
পটুয়াখালী কলাপাড়ায় অবস্থিত তৃতীয় সমুদ্র বন্দর পায়রা। চলমান বন্যায় আক্রান্তদের জরুরি শুকনো খাবার ও রিলিফ ম্যাটেরিয়াল সরবরাহের জন্য বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে পায়রা বন্দর কতৃপক্ষ।
শনিবার বিকেল ৪টায় বন্দরের ট্রাফিক বিভাগের উপ-পরিচালক আজিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
বন্যার্তদের মানবিক সহায়তায় বন্দরের কর্মকর্তা-কর্মচারীরা স্বেচ্ছায় ১ দিনের বেতনের সমপরিমাণ অর্থ শিগগিরই মন্ত্রণালয়ের মাধ্যমে যথাযথ তহবিলে জমা প্রদান করা হবে বলে নিশ্চিত করেছেন বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান।
শনিবার (২৪ আগস্ট) বন্দর কর্তৃপক্ষের মেরিন বিভাগের পাইলট মেহেদি হাসানকে আহ্বায়ক করে ৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ রক্ষা করে সেই কমিটি কার্যক্রমও শুরু করেছে।
বন্দর কতৃপক্ষের তথ্য মতে, বন্যার্ত ৭০০ পরিবারকে সহায়তা করার জন্য শুকনো খাদ্য, বিস্কুট, চিড়া, পানি, ওষুধ ইত্যাদি সম্বলিত ৭০০ প্যাকেট খাদ্যসামগ্রী ঢাকাস্থ নৌবাহিনী ঘাটিতে প্রদান করা হয়েছে। রোববার (২৫ আগস্ট) সেই প্যাকেট জাত খাদ্যসামগ্রী ফেনী/পরশুরাম এলাকায় নৌবাহিনীর নিয়োজিত কন্টিনজেন্টের মাধ্যমে বিতরণ করা হবে।
এমএসএম / এমএসএম
নাজিরপুরে সার জব্দের অভিযানের পর কৃষি কর্মকর্তাকে মারধরের অভিযোগ
মিরসরাইয়ে নুরুল আমিন এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
মনপুরায় হামে আক্রান্ত আট বছরের শিশু আছিয়ার মৃত্যু, পরিবারে শোকের মাতম
আশুগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, মাসে আড়াই হাজার টাকা পাবে নারীরা।।
গলাচিপায় দুই বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি বাবুল সিকদার গ্রেপ্তার
মুকসুদপুরে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপিত
দুমকি সদর যেন ময়লার ভাগাড়, দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন
বরিশালে মা ইলিশ সংরক্ষণ অভিযান : ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
বনদস্যু আলিম বাহিনীর সদস্য মেহেদী গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জে কৃষি শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত
বাউফলে সরকারি কর্মকর্তাদের সাথে সেলিমা রহমান এমপির মতবিনিময় সভা
কুতুবদিয়ায় বিয়ের প্রলোভনে শিশুসহ রোহিঙ্গা নারী