ঢাকা শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

সুচারুভাবে আরো দ্রুততার সাথে নাগরিক সেবায় দেওয়ার প্রচেষ্টা অব্যাহত থাকবেঃ ঢাদসিক প্রশাসক ড. মহঃ শের আলী


শাওন হুসাইন  photo শাওন হুসাইন
প্রকাশিত: ২৪-৮-২০২৪ বিকাল ৬:৩

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কর্তৃক নাগরিকদেরকে সুচারুভাবে আরো দ্রুততার সাথে সেবা দেওয়ার প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) প্রশাসক ড. মহঃ শের আলী।

আজ শনিবার (২৪ আগস্ট) বিকালে দয়াগঞ্জ মোড় সংলগ্ন বর্জ্য সংগ্রাহক আধার (কন্টেইনার) পরিষ্কার কার্যক্রম পরিদর্শন শেষে গণমাধ্যমের সাথে মতবিনিময়কালে ঢাদসিক প্রশাসক ড. মহঃ শের আলী এসব কথা বলেন।

ঢাদসিক প্রশাসক ড. মহঃ শের আলী বলেন, "ছাত্র-জনতার রক্তদানের মাধ্যমে (গঠিত সরকারের কাছে) সাধারণ মানুষের প্রত্যাশা অনেক বেড়ে গিয়েছে। তারা চায় সিটি করপোরেশন যেভাবে নাগরিক সেবা দিচ্ছিল সেটি আরো উন্নতভাবে দেওয়ার জন্য। এই প্রেক্ষাপটে আমরা বিভিন্ন জায়গায় সফর (পরিদর্শন) করছি। আমরা কিছু সমস্যা দেখেছি। সেগুলো আমরা অতিক্রম করতে চাই। আমরা যে সকল সেবা নাগরিকদের দিয়ে থাকি সেগুলো আরো সুন্দর, সুচারুভাবে ও দ্রুততার সাথে দেওয়ার জন্য আমাদের প্রচেষ্টা থাকবে।"

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ সময় ঢাদসিক প্রশাসক শের আলী বলেন, "সিটি করপোরেশন যে সকল সেবা দিয়ে থাকে তার মধ্যে বর্জ্য ব্যবস্থাপনা, মশক নিয়ন্ত্রণ ও সড়ক বাতি ব্যবস্থাপনা ইত্যাদি অন্যতম। আপনারা জানেন, বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম ৩টি পর্যায়ে হয়ে থাকে। বাসা-বাড়ি হতে সংগ্রহ করে এসটিএস-এ রাখা এবং সেখান থেকে কেন্দ্রীয় ভাগাড়ে নিয়ে যাওয়া। আমরা এই পুরো কার্যক্রম ১ দিনের মধ্যেই সম্পন্ন করতে চাই।"

'সরকারের অন্যান্য মন্ত্রণালয় বা সংস্থার মতো দক্ষিণ সিটির কোন প্রকল্প বা কার্যক্রমে দুর্নীতি হয়ে থাকলে তা খতিয়ে দেখা হবে কিনা' সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ঢাদসিক প্রশাসক বলেন, "প্রথম বিষয় হচ্ছে, দুর্নীতি বা আইনগত বিষয়গুলো দেখার জন্য রাষ্ট্রের বিভিন্ন সংশ্লিষ্ট সংস্থা রয়েছে। আমরা নাগরিক সেবা সংশ্লিষ্ট বিষয়গুলোর ওপর জোর দিচ্ছি।"

এছাড়াও ঢাদসিক প্রশাসক মিতালী স্কুল ও আসগর আলী হাসপাতাল সংলগ্ন এলাকায় নর্দমা পরিষ্কার কার্যক্রম এবং দক্ষিণ কুতুবখালী খাল পরিদর্শন করেন। 

এ সময় অন্যান্যের মধ্যে করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ নাসিম আহমেদ, অঞ্চল-৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাখাওয়াত হোসেন সরকার, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ড. মোহাম্মদ সফিউল্লাহ সিদ্দিক ভুঁইয়া, স্থানীয় কাউন্সিলর মো. শামসুজ্জোহা প্রমুখ উপস্থিত ছিলেন। 

এমএসএম / এমএসএম

কারাগারে থেকেও ডেমরায় মাদক সাম্রাজ্য নিয়ন্ত্রণ করছে খিলগাঁওয়ে গ্রেপ্তার হওয়া নাঈম

ডেমরায় থানা কৃষক দল নেতা মমিনকে মধ্যরাতে বাসায় এসে প্রাণনাশের হুমকি

এনবিআরের বাধ্যতামূলক অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের পূনর্বহালের দাবি

৬৪ জেলায় তরুণদের জন্য এআই প্রশিক্ষণ উদ্যোগ: দক্ষ জনশক্তি গড়ার নতুন দিগন্ত

ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন নেতৃত্বকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়নের শুভেচ্ছা ও অভিনন্দন

মোহাম্মদপুরে সিটি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে হামলা, ড্যাবের তীব্র নিন্দা

আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

গার্মেন্টস আন্দোলনকারীদের উপর দমন পীড়নের তীব্র নিন্দা ও প্রতিবাদ জনিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।

নাহারের অর্থায়নে চট্টগ্রামের বাঁশখালীতে আশ্রয়হীন ২৮ পরিবারকে নতুন ঘর দিল ছওয়াব

খামারবাড়ি থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচর্যা কর্মসূচি

‘পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব নিতে হবে’

‘মাদক নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ডাটাবেজ তৈরী করতে হবে’: ব্যারিস্টার জিল্লুর রহমান

মাদকমুক্ত প্রজন্ম গড়তে এখনই কার্যকর উদ্যোগ চাই