আমি একটি বই
আমি একটি বই
তৌহিদুল ইসলাম তৌহিদ
যা পড়ার জন্য মন থাকাটা বেশ জরুরি
না বুঝে পড়লে হবে না বোঝা এর জ্ঞানের বাহাদুরি!
যেখানে আছে হাজারো গল্পের সমাধান,
কিছু কিছু পৃষ্ঠায় রয়েছে মনুষ্যত্বের বিধান।
রয়েছে সৃষ্টিকর্তার প্রতি আনুগত্যের পথ,
লেখা হয়েছিল মৃত সমাজের মাঝে সত্যের কিছু শপথ।
আছে হার না মানা সংগ্রামের বেঁচে থাকার পটভূমি ,
এর ভিতরে কেউ হয়ে গেছে এক একটা মরুভূমি।
সব অধ্যায় মলিন নয় আছে
সুখের গল্প,
এই অধ্যায় পড়লে মনে হবে আছে জীবন অল্প!
এতে আছে মানব জীবনের গোপন কিছু কথা,
যা না পড়লে লেখক মনে পাবে ব্যথা!
শেষ অধ্যায় কোথায় শেষ
নাই কারো জানা!
এই বই পড়ে জ্ঞান নিলে
তাতে নেই কোন মানা।
এমএসএম / এমএসএম
‘নজরুল বর্ষ: কেবল একটি বর্ষপঞ্জি নয় মানবিক মূল্যবোধের পুনর্জাগরণের আন্দোলন’
`নজরুল জাতীয় জীবনের এক অনন্য আলোকবর্তিকা—সাবেক রাষ্ট্রদূত ও নজরুল একাডেমির সভাপতি মসউদ মান্নান''
‘দুঃখ ভাঙার রূপকথা’ সুলেখা আক্তার সান্তা
‘শরৎ এলো’
‘ঘুরে দাঁড়ানো’
‘ক্ষুধার্থের সমীকরণ’
‘ভাগ’
‘দায়িত্বের বৃক্ষ’ আলিফা তাবাচ্ছুম শিখা
`কিছু স্মৃতি শব্দ চায় না' মুহাম্মদ আকাশ মিয়া
প্রিয় রাসুল ( সা:)
“পাখির বাড়ি” সুলেখা আক্তার শান্তা
“বাইপাস” হিলারী হিটলার আভী
“ইলিশ” প্রদীপ সেন
Link Copied