নিষ্ফল ডায়েট
ডায়েট করছি শরীরটা
থাকে যেন ঠিক,
সময় হলে খাবারের
ঘড়ি টিক টিক।
একবেলা ভাত খাই
দুই বেলা রুটি,
গরু খাসির মাংস
দিয়েছি যে ছুটি ।
বিয়ে বাড়ি কম যাই
রিচফুড খাই কম,
ডালডা ঘি মাখন
খাই নাতো একদম।
মাছ খাই মাঝেমাঝে
সবজিটাই সম্বল,
তবুও কেন জানি
পেটে জমে অম্বল।
অফিসেতে কলা দিয়ে
খাই ছাতু মুড়ি,
তাতেও দিন দিন
বেড়ে যাচ্ছে ভুঁড়ি।
চা কফি ছুঁই নাতো
পানি খাই ফুটিয়ে,
তারপরও শরীরটা
যাচ্ছে মুটিয়ে।
শরীর নিয়ে চিন্তায়
চেহারাটা ফ্যাকাসে,
কবে জানি ভুরি টা
ঠেকে যায় আকাশে।
এমএসএম / এমএসএম
‘নজরুল বর্ষ: কেবল একটি বর্ষপঞ্জি নয় মানবিক মূল্যবোধের পুনর্জাগরণের আন্দোলন’
`নজরুল জাতীয় জীবনের এক অনন্য আলোকবর্তিকা—সাবেক রাষ্ট্রদূত ও নজরুল একাডেমির সভাপতি মসউদ মান্নান''
‘দুঃখ ভাঙার রূপকথা’ সুলেখা আক্তার সান্তা
‘শরৎ এলো’
‘ঘুরে দাঁড়ানো’
‘ক্ষুধার্থের সমীকরণ’
‘ভাগ’
‘দায়িত্বের বৃক্ষ’ আলিফা তাবাচ্ছুম শিখা
`কিছু স্মৃতি শব্দ চায় না' মুহাম্মদ আকাশ মিয়া
প্রিয় রাসুল ( সা:)
“পাখির বাড়ি” সুলেখা আক্তার শান্তা
“বাইপাস” হিলারী হিটলার আভী
“ইলিশ” প্রদীপ সেন
Link Copied