একজন ফাঁকিবাজ
একজন ফাঁকিবাজ
এস, এম, মাহবুব আলম
বেতন ভাতা সবি পাও
উদর পূর্তি করে খাও
এদিক ওদিক ঘুরে ফিরে
নয়টা পাঁচটা করছো পার,
কাজের কথা যতই বলি
শুনছো না তা কান খুলি
সমস্যা কোথায় যতই জিগাই
দিচ্ছ না তো জবাব তার।
এদিক ওদিক ঘুরে ফিরে
নয়টা পাঁচটা করছো পার।
নও তো তুমি তালকানা
সুবিধার বেলায় ষোলআনা
বারবার কাজের তাগিদ দিতে
ভাল্লাগে না মোটেও আর।
এদিক ওদিক ঘুরে ফিরে
নয়টা পাঁচটা করছো পার।
তুমি তো মিয়া মহা ফাঁকিবাজ
এতদিন পর বুঝলাম আজ
কাজে ব্যস্ত সবাই যখন
ফেসবুকে থাকো তুমি তখন
বেতন ভাতা কর হালাল
কতকাল তোমায় বলব আর।
এদিক ওদিক ঘুরে ফিরে
নয়টা পাঁচটা করছো পার।
এমএসএম / এমএসএম
‘নজরুল বর্ষ: কেবল একটি বর্ষপঞ্জি নয় মানবিক মূল্যবোধের পুনর্জাগরণের আন্দোলন’
`নজরুল জাতীয় জীবনের এক অনন্য আলোকবর্তিকা—সাবেক রাষ্ট্রদূত ও নজরুল একাডেমির সভাপতি মসউদ মান্নান''
‘দুঃখ ভাঙার রূপকথা’ সুলেখা আক্তার সান্তা
‘শরৎ এলো’
‘ঘুরে দাঁড়ানো’
‘ক্ষুধার্থের সমীকরণ’
‘ভাগ’
‘দায়িত্বের বৃক্ষ’ আলিফা তাবাচ্ছুম শিখা
`কিছু স্মৃতি শব্দ চায় না' মুহাম্মদ আকাশ মিয়া
প্রিয় রাসুল ( সা:)
“পাখির বাড়ি” সুলেখা আক্তার শান্তা
“বাইপাস” হিলারী হিটলার আভী
“ইলিশ” প্রদীপ সেন
Link Copied