রঙ্গ ব্যঙ্গ
রঙ্গ ব্যঙ্গ
----------------------------
এস, এম, মাহবুব আলম
অফিসের সময়কাল
ন'টা থেকে পাঁচটা,
প্রায় নাকি জ্যামে পড়ে
ওনাদের বাসটা।
কেউ আসে দশটায়
কেউ আরো পরে,
কেউ নানা অজুহাতে
ছুটির ধান্দা করে।
কেউ মত্ত কাজেতে
কেউ শুধু ভাবে,
কেউ বসে হিসেব কষে
কবে কি পাবে।
কেউ নেই ডেস্কে
কেউ বসে ঝিমায়,
কেউ বয়সে তরুণ আর
কেউ শেষ সীমায়।
কেউ আছে চাপাবাজ
কারো কথা কম,
দু'জনেই ফাঁকিবাজ
সত্যি একদম।
কেউ ব্যস্ত ফেসবুকে
কেউ খেলে গেম,
এ জাতির কি যে হলো
শেম ! শেম ! শেম!
এমএসএম / এমএসএম
‘নজরুল বর্ষ: কেবল একটি বর্ষপঞ্জি নয় মানবিক মূল্যবোধের পুনর্জাগরণের আন্দোলন’
`নজরুল জাতীয় জীবনের এক অনন্য আলোকবর্তিকা—সাবেক রাষ্ট্রদূত ও নজরুল একাডেমির সভাপতি মসউদ মান্নান''
‘দুঃখ ভাঙার রূপকথা’ সুলেখা আক্তার সান্তা
‘শরৎ এলো’
‘ঘুরে দাঁড়ানো’
‘ক্ষুধার্থের সমীকরণ’
‘ভাগ’
‘দায়িত্বের বৃক্ষ’ আলিফা তাবাচ্ছুম শিখা
`কিছু স্মৃতি শব্দ চায় না' মুহাম্মদ আকাশ মিয়া
প্রিয় রাসুল ( সা:)
“পাখির বাড়ি” সুলেখা আক্তার শান্তা
“বাইপাস” হিলারী হিটলার আভী