বহুরূপী
বহুরূপী
এস,এম, মাহবুব আলম
হে বন্ধু,আজও চিনিনি তোমায়
তোমায় চেনা বড় দায়,
একই অঙ্গে এত রূপ যার
তাঁরে কি সহজে চেনা যায়?
কখনো দেখি বামে তোমায়
কখনো আবার ডানে,
দেখি কখনো মশাল হাতে
সমবেত বিপ্লবী গানে।
কখনো তুমি নৌকার মাঝি
ভাটিয়ালি সুরে গাও গান,
আবার কাস্তে হাতে ধানের ক্ষেতে
কাটতে নবান্নের ধান।
কখনো দেখি লাঙ্গল কাঁধে
ছুটছো ক্ষেতের পানে ,
কখনো দেখি মশাল হাতে
সমবেত বিপ্লবী গানে।
কখনো দেখি হাতে তসবি
আবৃত দেহ আলখাল্লায়,
ক্ষেতের কাটা ধান নৌকায় আনি
মাপছো দাঁড়িপাল্লায়।
এমএসএম / এমএসএম
‘নজরুল বর্ষ: কেবল একটি বর্ষপঞ্জি নয় মানবিক মূল্যবোধের পুনর্জাগরণের আন্দোলন’
`নজরুল জাতীয় জীবনের এক অনন্য আলোকবর্তিকা—সাবেক রাষ্ট্রদূত ও নজরুল একাডেমির সভাপতি মসউদ মান্নান''
‘দুঃখ ভাঙার রূপকথা’ সুলেখা আক্তার সান্তা
‘শরৎ এলো’
‘ঘুরে দাঁড়ানো’
‘ক্ষুধার্থের সমীকরণ’
‘ভাগ’
‘দায়িত্বের বৃক্ষ’ আলিফা তাবাচ্ছুম শিখা
`কিছু স্মৃতি শব্দ চায় না' মুহাম্মদ আকাশ মিয়া
প্রিয় রাসুল ( সা:)
“পাখির বাড়ি” সুলেখা আক্তার শান্তা
“বাইপাস” হিলারী হিটলার আভী
“ইলিশ” প্রদীপ সেন
Link Copied