সমান বিচার
সমান বিচার
এস, এম, মাহবুব আলম
ছিঁচকে চোর করে চুরি
পেটের ক্ষুধা মেটাতে,
পড়লে ধরা সবাই মিলে
পারি তারে পেটাতে।
প্রজেক্টে চুরি ব্যাংকে চুরি
হচ্ছে চুরি পুকুরে,
যত্রতত্র করছে চুরি
বেওয়ারিশ কুকুরে।
শিক্ষায় চুরি দীক্ষায় চুরি
চুরি অফিস পাড়াতে,
সব চুরির হয়না বিচার
দন্ডবিধির ধারাতে।
পুকুর চুরি করেন যিনি
কলমের এক খোঁচাতে,
রক্ষা করি সবাই মিলে
দুর্নাম তাঁর ঘোচাতে।
ছোট চোর শাস্তি পাবে
বড় চোরে রেহাই,
সবার তরে সমান বিচার
মানবাধিকার ইহাই।
এমএসএম / এমএসএম
‘নজরুল বর্ষ: কেবল একটি বর্ষপঞ্জি নয় মানবিক মূল্যবোধের পুনর্জাগরণের আন্দোলন’
`নজরুল জাতীয় জীবনের এক অনন্য আলোকবর্তিকা—সাবেক রাষ্ট্রদূত ও নজরুল একাডেমির সভাপতি মসউদ মান্নান''
‘দুঃখ ভাঙার রূপকথা’ সুলেখা আক্তার সান্তা
‘শরৎ এলো’
‘ঘুরে দাঁড়ানো’
‘ক্ষুধার্থের সমীকরণ’
‘ভাগ’
‘দায়িত্বের বৃক্ষ’ আলিফা তাবাচ্ছুম শিখা
`কিছু স্মৃতি শব্দ চায় না' মুহাম্মদ আকাশ মিয়া
প্রিয় রাসুল ( সা:)
“পাখির বাড়ি” সুলেখা আক্তার শান্তা
“বাইপাস” হিলারী হিটলার আভী
“ইলিশ” প্রদীপ সেন
Link Copied