ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

নিখোঁজের ৩ দিন পর গৃহবধুর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার


বুলবুল হাসান, বেড়া photo বুলবুল হাসান, বেড়া
প্রকাশিত: ২৫-৮-২০২৪ দুপুর ৪:১৪

বেড়ায়  নিখোঁজের তিন দিন পর লাকী খাতুনের হাত-পা বাঁধা অবস্থায় গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকাল নয়টার দিকে নতুন ভারেঙ্গা ইউনিয়নে তার নিজ বাড়ির পাশে ঢলগাড়া ক্যানালের  থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত লাকী খাতুন (৩৫) নতুন ভারেঙ্গা গ্রামের দক্ষিণ পাড়ার রবিউল ইসলামের স্ত্রী। 

সরেজমিনে এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবারের সাথে কথা বলে জানা যায়  গত তিন দিন যাবত লাকী খাতুন  নিখোঁজ ছিলেন। তাকে বিভিন্ন জায়গায় খোঁজা-খুঁজির পরেও তাকে  কোথাও পাওয়া যায় নি। গতকাল শনিবার ২৪ আগস্ট এ বিষয় বেড়া মডেল থানায় তার স্বামী রবিউল ইসলাম বাদী হয়ে অভিযোগ দায়ের করেন। আজ রবিবার ২৫ আগস্ট সকালে নতুন ভারেঙ্গা ইউনিয়নের ঢলগাড়া ক্যানালের পাশে স্থানীয়রা তার লাশ দেখতে পেয়ে পুলিশ কে খবর দেন। খবর পেয়ে পুলিশ এসে ময়নাতদন্তের জন্য লাশ নিয়ে যায়। 

এ বিষয়ে বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আনোয়ারুল ইসলাম বলেন মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য লাশ ময়নাতদন্তের জন্য পাবনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। 

এমএসএম / এমএসএম

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে

প্রশাসক রিটনের সাথে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময়