ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

সাউথইস্ট ব্যাংক এবং জেনেক্স ইনফোসিস সাথে এর চুক্তি স্বাক্ষর


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ২৫-৮-২০২৪ দুপুর ৪:৫১

সাউথইস্ট ব্যাংক পিএলসি. ও জেনেক্স ইনফোসিস পিএলসির সাথে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুযায়ী সাউথইস্ট ব্যাংকের অ্যাকোয়ারিং পেমেন্ট গেটওয়েকে জেনেক্সের ইলেকট্রনিক ফিস্কাল ডিভাইস (ইএফডি) মেশিনগুলিতে একীভূত করা হবে। জেনেক্স তাদের ব্যাপক নেটওয়ার্কে সাউথইস্ট ব্যাংকের পেমেন্ট গেটওয়ের মাধ্যমে কার্ড লেনদেন পরিচালনা করবে, যা ব্যবসায়িদের ভ্যাট চালান তৈরিকে সহজতর এবং কার্যকরী করবে।

সাউথইস্ট ব্যাংক পিএলসি -এর ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মো. ছাদেক হোসেন এবং জেনেক্স ইনফোসিস পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা  শাহ জালাল উদ্দিন স্বাক্ষরিত চুক্তিপত্র বিনিময় করছেন।

এই অংশীদারিত্বটি দেশের নগদবিহীন সমাজ গঠনের প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং আর্থিক অন্তর্ভুক্তিকে উন্নত করবে বলে প্রত্যাশা করা হচ্ছে। পাশাপাশি, এটি খুচরা বিক্রেতাদের ভ্যাট সংগ্রহ প্রক্রিয়াকে শক্তিশালী করবে, যার ফলে সরকারি রাজস্ব বৃদ্ধিতে সহায়তা করবে।

এই চুক্তি সাউথইস্ট ব্যাংকের উদ্ভাবনের প্রতি প্রতিশ্রুতি এবং দেশের আর্থিক খাতের ডিজিটাল রূপান্তরকে সমর্থন করার চলমান প্রচেষ্টাকে প্রতিফলিত করে।

সাউথইস্ট ব্যাংক পিএলসি-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. মাসুম উদ্দিন খান এবং আবিদুর রহমান চৌধুরীসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Sunny / Sunny

আনসার-ভিডিপি মহাপরিচালকের সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডিজির সাক্ষাৎ: দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন সমন্বয়

ইনোট্রান্স ২০২৬-এ রেলের বৈদ্যুতিক ট্রেন ও ডাবললাইন প্রকল্পে অর্থায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা

শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০০ অসচ্ছল শিক্ষার্থী

এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত

টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক

পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর

ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ

মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’

বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬

কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ

আইসিবি ইসলামিক ব্যাংকের ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: বাংলাদেশি রাষ্ট্রদূত