ত্রাণ বিতরণে বাংলাদেশ সেনাবাহিনীর সাথে বাংলালিংকের সমঝোতা স্মারক
সাম্প্রতিক বন্যায় চরম বিপর্যয়ের মুখে পড়েছে দেশের পূর্ব ও দক্ষিণ-পূর্বাঞ্চলের জনপদ। ক্ষতিগ্রস্থ হয়েছেন লাখো মানুষ। জরুরী পরিস্থিতি মোকাবেলায় দেশের অন্যতম শীর্ষ ডিজিটাল অপারেটর বাংলালিংক বাংলাদেশ সেনাবাহিনীর সাথে গত শনিবার একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। এর ধারাবাহিকতায়, বন্যাদূর্গত অঞ্চলে দ্রুত ত্রাণসামগ্রী দেয়ার কাজে সেনাবাহিনীকে ত্রাণ সহায়তা দেবে প্রতিষ্ঠানটি।
বসতবাড়ি, কৃষিজমি ও রাস্তাঘাট ডুবে যাওয়ার ফলে বন্যাকবলিত অঞ্চলগুলোতে অসংখ্য মানুষ সুপেয় পানি, খাবার, ও যোগাযোগ সুবিধার অভাবে চরম দূর্ভোগে পড়েছেন। পরিস্থিতি মোকাবেলায় অধিকতর ক্ষতিগ্রস্থ অঞ্চলগুলোতে নিরাপদ পানি ও খাবার সহ প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। দূর্গমতর অঞ্চলগুলোতে ত্রাণ পৌঁছে দিতে সেনাবাহিনীর হেলিকপ্টারও ব্যবহৃত হচ্ছে।
দূর্যোগকালে মোবাইল যোগাযোগ ব্যবস্থা সচল রাখতে ইতোমধ্যেই বাংলালিংকের নিবেদিত কর্মীরা ক্ষতিগ্রস্থ অঞ্চলগুলোতে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। পাশাপাশি, প্রতিষ্ঠানের কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার অবস্থান থেকে বন্যাকবলিত জনপদের সহযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর পাশে দাঁড়িয়েছে বাংলালিংক। বন্যাপরবর্তী পূনর্বাসন কার্যক্রমেও সহযোগিতার পূর্ণ আশ্বাস ব্যক্ত করেছে প্রতিষ্ঠানটি।
এ প্রসঙ্গে বাংলালিংকের চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার তৈমুর রহমান বলেন, ভয়াবহ বন্যায় দেশের বেশ কিছু জেলা প্লাবিত হয়েছে, ক্ষতির শিকার হয়েছেন অসংখ্য মানুষ। আমরা তাঁদের পাশে আছি। ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার জন্য প্রয়োজনীয় সহযোগিতা দিতে আমরা প্রস্তুত। এই লক্ষ্যে আমরা বাংলাদেশ সেনাবাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছি। আশা করছি, যৌথ প্রচেষ্টার মাধ্যমে আমরা দূর্গমতম এলাকাগুলোতেও দ্রুত জীবনরক্ষাকারী ত্রাণসামগ্রী পৌঁছে দিতে পারব। বন্যার পানি নেমে যাওয়ার পরও পূনর্বাসনের নানা চ্যালেঞ্জ রয়ে যায়, সেগুলো মোকাবেলায় আমরা যথাসাধ্য প্রস্তুতি গ্রহণ শুরু করেছি।যেকোনো বিপর্যয়ে দেশ ও দেশের মানুষের পাশে দাঁড়াতে বদ্ধপরিকর রয়েছে বাংলালিংক।
Sunny / Sunny
আনসার-ভিডিপি মহাপরিচালকের সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডিজির সাক্ষাৎ: দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন সমন্বয়
ইনোট্রান্স ২০২৬-এ রেলের বৈদ্যুতিক ট্রেন ও ডাবললাইন প্রকল্পে অর্থায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা
শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০০ অসচ্ছল শিক্ষার্থী
এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত
টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক
পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর
ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ
মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’
বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬
কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত
বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ
আইসিবি ইসলামিক ব্যাংকের ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত