পটুয়াখালীতে ইউপি চেয়ারম্যনের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিক্ষোভ
লাউকাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইলিয়াস বাচ্চুর বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন লাউকাঠি ইউনিয়নের সাধারন জনগন।
রবিবার (২৫আগস্ট) সকাল ১০ টায় লাউকাঠি বাজারে পাঁচ শতাধিক স্থানীয় জনগণ জড়ো হয়ে ব্যানার ফেস্টুন নিয়ে বিভিন্ন শ্লোগান দিয়ে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করেছে সাধারন জনগণ।
মানববন্ধনে বক্তারা বলেন, আমাদের লাউকাঠি ইউনিয়ন চেয়ারম্যান এর বিরুদ্ধে কতিপয় মেম্বাররা কিছুদিন পূর্বে মিথ্যা অপপ্রচার করে মানববন্ধন করেন। চেয়ারম্যান তাদের সাথে দুর্নীতিতে না জড়ানোর কারনে তারা এই মানববন্ধন করেছেন এবং তার পরিষদের রুমে তালাবদ্ধ করেছেন আমরা এর তীব্র নিন্দা ও সকল মেম্বারদের শাস্তি দাবী করছি এবং এই ঘটনার সুষ্ঠ তদন্ত পূর্বক বিচারের আওতায় আনার দাবী করছি ।
মানববন্ধন শেষে স্থানীয় জনগণ একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি ইউনিয়নের লাউকাঠি বাজারসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে লাউকাঠি শহিদ স্মৃতি বিদ্যানিকেতন এর সামনে গিয়ে শেষ হয়।
প্রকাশ, বৃহস্পতিবার (২২আগস্ট) ব লাউকাঠি ইউনিয়ন পরিষদের সামনের কতিপয় মেম্বরের নেতৃত্বে স্থানীয় জনতা লাউকাঠি ইউপি চেয়ারম্যান ইলিয়াস বাচ্চুর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে মানববন্ধন করে।
এমএসএম / এমএসএম
নাজিরপুরে সার জব্দের অভিযানের পর কৃষি কর্মকর্তাকে মারধরের অভিযোগ
মিরসরাইয়ে নুরুল আমিন এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
মনপুরায় হামে আক্রান্ত আট বছরের শিশু আছিয়ার মৃত্যু, পরিবারে শোকের মাতম
আশুগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, মাসে আড়াই হাজার টাকা পাবে নারীরা।।
গলাচিপায় দুই বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি বাবুল সিকদার গ্রেপ্তার
মুকসুদপুরে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপিত
দুমকি সদর যেন ময়লার ভাগাড়, দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন
বরিশালে মা ইলিশ সংরক্ষণ অভিযান : ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
বনদস্যু আলিম বাহিনীর সদস্য মেহেদী গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জে কৃষি শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত
বাউফলে সরকারি কর্মকর্তাদের সাথে সেলিমা রহমান এমপির মতবিনিময় সভা
কুতুবদিয়ায় বিয়ের প্রলোভনে শিশুসহ রোহিঙ্গা নারী