বন্যায় আক্রান্ত মানুষদের জন্য বাংলাদেশ বিমান বাহিনীর উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে ব্র্যাক ব্যাংকের ৫ কোটি টাকার সহায়তা
দেশের বন্যা কবলিত এলাকায় বাংলাদেশ বিমান বাহিনীর (বিএএফ) চলমান উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে পাঁচ কোটি টাকা সহায়তা দিয়েছে ব্র্যাক ব্যাংক। ব্যাংকটির পরিচালনা পর্ষদের এ সহায়তার সিদ্ধান্তটি দেশের যেকোনো প্রয়োজনে মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে ব্যাংকটির দৃঢ় প্রতিশ্রুতির উদাহরণ। দেশে চলমান বন্যা ১২টি জেলায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে। এর ফলে সাধারণ মানুষ ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। এই দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ বিমান বাহিনী ক্ষতিগ্রস্তদের উদ্ধারসহ এসব এলাকায় ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছে।
এ উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে ব্যাংকের এগিয়ে আসা সম্পর্কে ব্র্যাক ব্যাংকের চেয়ারপারসন মেহেরিয়ার এম. হাসান বলেন, “একটি দায়িত্বশীল কর্পোরেট প্রতিষ্ঠান হিসেবে দেশের মানুষের বিপদে তাঁদের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য। ব্র্যাক পরিবারের সদস্য হিসেবে যেকোনো দুর্যোগে আমরা সব সময় বাংলাদেশের মানুষের পাশে দাঁড়াই। আমরা মানুষের সহায়তায় অঙ্গীকারবদ্ধ।”
এই অর্থ সহায়তার ব্যাপারে ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম রেজা ফরহাদ হোসেন বলেন, “আমাদের এই অর্থ সহায়তা দেশের মানুষের প্রয়োজনে তাঁদের পাশে দাঁড়ানোর ব্যাপারে ব্যাংকের দেওয়া প্রতিশ্রুতির প্রতিফলন। আমরা বিশ্বাস করি, আমাদের এই অর্থ সহায়তা বন্যায় ক্ষতিগ্রস্তদের দুর্দশা লাঘবে ভূমিকা রাখবে।”
Sunny / Sunny
আনসার-ভিডিপি মহাপরিচালকের সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডিজির সাক্ষাৎ: দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন সমন্বয়
ইনোট্রান্স ২০২৬-এ রেলের বৈদ্যুতিক ট্রেন ও ডাবললাইন প্রকল্পে অর্থায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা
শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০০ অসচ্ছল শিক্ষার্থী
এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত
টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক
পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর
ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ
মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’
বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬
কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত
বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ
আইসিবি ইসলামিক ব্যাংকের ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত