বন্যার্তদের সহায়তায় ২ কোটি টাকা অনুদান দেবে প্রাইম ব্যাংক
দেশের বিভিন্ন জেলায় চলমান ভয়াবহ বন্যা পরিস্থিতি নিয়ে আজ শনিবার (২৪ আগস্ট) এক জরুরী বোর্ড সভার আয়োজন করে প্রাইম ব্যাংক। অনুষ্ঠিত ওই সভায় পরিচালকগণ বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য গভীর উদ্বেগ ও তাদের প্রতি আন্তরিক সহানুভূতি প্রকাশ করেন।
প্রাইম ব্যাংক বাংলাদেশের যেকোনও জাতীয় সংকটে দেশের মানুষের পাশে দাঁড়ানো ও সহায়তায় বিষয়ে তাদের প্রতিশ্রুতির পুনঃব্যক্ত করেন। উক্ত সভায় এরই অংশ হিসেবে বন্যার্তদের সহায়তায় ২ কোটি টাকার ত্রাণ তহবিল অনুমোদন করা হয়। এই অনুদান মাননীয় প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে দেওয়া হবে।
প্রাইম ব্যাংক পিএলসি’র চেয়ারম্যান তানজিল চৌধুরী বলেন, ‘বন্যায় অনেক মানুষ মারা যাওয়ায় এবং মানুষের ওপর বন্যার মারাত্বক প্রভাবে আমরা গভীরভাবে দুঃখিত। একটি দায়িত্বশীল কর্পোরেট প্রতিষ্ঠান হিসেবে দুর্গত এলাকার মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। আমরা বিশ্বাস করি, আমাদের এ ক্ষুদ্র প্রয়াস বন্যার্তদের ত্রাণ কার্যক্রম, নিরাপত্তা ও সুস্থতা নিশ্চিতে চলমান প্রচেষ্টাকে আরও শক্তিশালী করবে।’
এ দুর্যোগ মোকাবিলায় সক্রিয় সহায়তা নিশ্চিত করতে এবং ওইসব এলাকার সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণে প্রাইম ব্যাংক সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোকোনও অংশীদারিত্বে অংশ নিতে বদ্ধপরিকর।
Sunny / Sunny
আনসার-ভিডিপি মহাপরিচালকের সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডিজির সাক্ষাৎ: দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন সমন্বয়
ইনোট্রান্স ২০২৬-এ রেলের বৈদ্যুতিক ট্রেন ও ডাবললাইন প্রকল্পে অর্থায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা
শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০০ অসচ্ছল শিক্ষার্থী
এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত
টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক
পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর
ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ
মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’
বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬
কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত
বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ
আইসিবি ইসলামিক ব্যাংকের ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত