ঝিনাইদহ জেলা বিএনপি’র সভাপতির বাড়িতে অগ্নিসংযোগ
আ’লীগের সাবেক তিন সাংসদসহ ৩২৯ জনের নামে মামলা
ঝিনাইদহ জেলা বিএনপি’র সভাপতি অ্যাড. এমএ মজিদের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় আ’লীগের সাবেক তিন সংসদ সদস্যসহ ৩২৯ জনের নাম উল্লেখ করে ঝিনাইদহ সদর থানায় মামলা দায়ের করেছে। রোববার জেলা বিএনপি’র সভাপতির ভাতিজা রিপন বিশ্বাস বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় এই মামলা দায়ের করেন। ঝিনাইদহ সদর থানার মামলা নং- ২৭/২৪।
মামলার এজাহারে অভিযোগ করা হয়, গত ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে আওয়ামী লীগ দলীয় নেতাকর্মীরা অস্ত্রশস্ত্র নিয়ে বিএনপি সভাপতি এম এ মজিদের কলাবাগান পাড়ার বাসায় ঢুকে ভাংচুর শেষে আগুন ধরিয়ে দেয়। এতে বাড়িতে থাকা ৩টি এসি, ১টি আলমারী, ৩টি মিটিং টেবিল, ১৭০টি প্লাস্টিক চেয়ার, ১টি প্রাইভেটকার, ৩টি মটরসাইকেল ও বাসার মুল্যবান আসবাবপত্র ভস্মিভুত হয়। এরফলে ১ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়। এই মামলায় ঝিনাইদহ-১ আসনের সাবেক সংসদ সদস্য নায়েব আলী জোয়ারদার, ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি সফিকুল ইসলাম অপু, সাবেক সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী সমি, পাগলাকানাই ইউনিয়নের চেয়ারম্যান আবু সাঈদ বিশ্বাস, আ’লীগ নেতা জেএম রশিদুল আলম, বাবু জীবন কুমার বিশ্বাস, নজরুল ইসলাম, আশফাক মাহমুদ জন, কালীচরণপুর ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন ও শ্রমিকলীগ নেতা আক্কাচ আলীসহ ৩২৯ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৭০০/৮০০ জনকে আসামী করা হয়েছে। মামলায় আ’লীগের সাবেক তিন সংসদ সদস্যকে হুকুমের আসামী করা হয়েছে।
বিষয়টি নিয়ে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহীন উদ্দিন জানান, ঝিনাইদহ জেলা বিএনপি’র সভাপতির বাড়ি ভাংচুর ও অগ্নি সংযোগের ঘটনায় মামলা দায়ের করেছে। আসামীদের গ্রেফতারে পুলিশ অভিযান শুরু করেছি।
উল্লেখ্য, এর আগে গত ১৯ আগষ্ট ঝিনাইদহ জেলা বিএনপি’র অফিস পোড়ানোর ঘটনায় ৪৬৮ জনের নাম উল্লেখ করে ঝিনাইদহ সদর থানায় মামলা করা হয়। এই মামলায় ঝিনাইদহ র্যাব-৬ রোববার অভিযান চালিয়ে ৪জনকে গ্রেফতার করে সদর থানায় সোপর্দ করেছে।
এমএসএম / এমএসএম
লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক
সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ
কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫
হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি
চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি
ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম
শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা
মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান
কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়
খাদ্যে ভেজাল, ভুয়া ‘ডা.’ পদবী ব্যবহার : চাঁদপুরে তিন প্রতিষ্ঠানের জরিমানা
সিংড়ায় ট্রাফিক আইন অমান্য করায় ৪ জনকে জরিমানা
Link Copied