পাকিস্তানকে ধুয়ে দিলেন আফ্রিদি
পাকিস্তানের বিপক্ষে এর আগে ১৩ টেস্টের মধ্যে ১২ বারই হেরেছিল বাংলাদেশ। সেরা সাফল্য ছিল ড্র। অধরা সেই জয় অবশেষে ধরা দিয়েছে। সেটাও আবার পাকিস্তানের মাটিতে, ১০ উইকেটের বিশাল ব্যবধানে। শান মাসুদ-বাবর আজমদের এমন হার কোনোভাবেই মানতে পারছেন না দেশটির সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি।
বাংলাদেশের কাছে ইতিহাসে প্রথমবার টেস্ট হারা পাকিস্তানকে স্রেফ ধুয়ে দিয়েছেন তিনি। পাশাপাশি অসাধারণ জয়ের জন্য কৃতিত্বও দিলেন বাংলাদেশকেও।
রাওয়ালপিন্ডিতে সিরিজের দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ৪৪৮ রান তুলে ইনিংস ঘোষণা করেছিল পাকিস্তান। প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ৫৬৫ রান করে বাংলাদেশ, লিড পায় ১১৭ রানের। নিজেদের দ্বিতীয় ইনিংসে ১৪৬ রানের বেশি করতে পারেনি স্বাগতিকরা। ৩০ রানের লক্ষ্যে খেলতে নেমে কোনো উইকেট না হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।
পাকিস্তানের একাদশ সাজানো হয়েছিল চার পেসারকে নিয়ে। ছিল না কোনো বিশেষজ্ঞ স্পিনার। যার জন্য অধিনায়ক ও টিম ম্যানেজমেন্টের সমালোচনা করেছেন আফ্রিদি।
তিনি লিখেছেন, কন্ডিশন সম্পর্কে ধারণাই ছিল না পাকিস্তানের। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শহীদ আফ্রিদি লিখেছেন, '১০ উইকেটের হার এই ধরনের পিচ প্রস্তুত করার সিদ্ধান্ত, চার জন ফাস্ট বোলার খেলানো এবং বিশেষজ্ঞ স্পিনার না রাখা নিয়ে প্রশ্ন তুলে দেয়। হোম কন্ডিশন সম্পর্কে সচেতনতার অভাব পরিষ্কার দেখতে পাচ্ছি আমি। একই সঙ্গে, টেস্টজুড়ে যে ব্র্যান্ডের ক্রিকেট বাংলাদেশ খেলেছে সেটার কৃতিত্ব তাদের দিতেই হবে।'
সিরিজের শেষ টেস্টে দুই দল মুখোমুখি হবে আগামী ৩০ আগস্ট। সেই ম্যাচটিও হবে রাওয়ালপিন্ডিতেই।
এমএসএম / এমএসএম
স্টার্কের সঙ্গে কী কথা হয়েছিল জানালেন শরিফুল
এবার বল হাতে ‘জাদু’ দেখালেন সূর্যবংশী
কাউন্টি খেলা হচ্ছে না শরিফুলের, ডাক পাচ্ছেন খালেদ
তুরস্কের ক্লাবেও লিভারপুলের সতীর্থকে পেলেন সালাহ
চেন্নাইয়ের মালিকানা কিনতে চেয়েছিলেন ধোনি, কিন্তু...
হঠাৎ বাফুফের সংবাদ সম্মেলন স্থগিত!
নেদারল্যান্ডসের দায়িত্ব নেওয়ার পরপরই দুশ্চিন্তায় জাভি
‘যথেষ্ট হয়েছে’ বলে ফিফার নেতৃত্বে পরিবর্তনের ডাক দিলেন খেলোয়াড়রা
কাতালান পতাকাকে কেন্দ্র করে বার্সার সমর্থকদের ওপর পুলিশের লাঠিচার্জ, নিন্দা ও ক্ষোভ
এশিয়া কাপ শুরুর আগেই ছিটকে গেলেন বাংলাদেশি পেসার
ভারতকে হারিয়ে ১২ বছর পর সেমিফাইনালে আর্জেন্টিনা
ভারতের বিপক্ষে আফগানিস্তানের অধিনায়ক ইব্রাহিম জাদরান