ঢাকা শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ

ফাতিমা সানার নেতৃত্বে বিশ্বকাপ খেলবে পাকিস্তান


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৬-৮-২০২৪ দুপুর ১১:৫৪

বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসছে সংযুক্ত আরব আমিরাতে। আগামী ৩-২০ অক্টোবরে অনুষ্ঠিত হতে যাওয়া টুর্নামেন্টটি সামনে রেখে প্রস্তুতিতে ব্যস্ত দলগুলো। 

এরই মধ্যে নিজেদের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান নারী দলের নেতৃত্ব পেয়েছেন বোলিং অলরাউন্ডার ফাতিমা সানা। তারকা ক্রিকেটার নিদা দারের স্থলাভিষিক্ত হবেন তিনি।  

গতকাল (রোববার) বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করে এক বিবৃতিতে পিসিবি বলছে, সংযুক্ত আরব আমিরাতের মাটিতে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ফাতিমা সানাকে অধিনায়ক হিসেবে মনোনীত করা হয়েছে। সিদ্ধান্তটি মহিলা জাতীয় নির্বাচন কমিটির সর্বসম্মতিক্রমে নেওয়া হয়েছে। 

২২ বছর বয়সী ফাতিমা পাকিস্তানের হয়ে ৪১ ওয়ানডে এবং ৪০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। এর আগে পাকিস্তানের উদীয়মান এবং ঘরোয়া দলের নেতৃত্ব দিয়েছেন। ২০২৩ ডিসেম্বরে ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে সুপার ওভারে নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের স্মরণীয় জয়ের ম্যাচেও দলের নেতৃত্বে ছিলেন ফাতিমা সানা। 

পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াড : ফাতিমা সানা (অধিনায়ক), আলিয়া রিয়াজ, ডায়ানা বেগ, গুল ফিরোজা, ইরাম জাভেদ, মুনিবা আলী (উইকেট-রক্ষক), নাশরা সুন্ধু, নিদা দার, ওমাইমা সোহেল, সাদাফ শামাস, সাদিয়া ইকবাল (ফিটনেস সাপেক্ষে), সিদ্রা আমিন, সৈয়দা আরুব শাহ, তাসমিয়া রুবাব ও তুবা হাসান।

ভ্রমণ রিজার্ভ: নাজিহা আলভি (উইকেট-রক্ষক)। 

নন-ট্রাভেলিং রিজার্ভ: রামিন শামীম এবং উম্মে-ই-হানি।

এমএসএম / এমএসএম

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে