শার্শায় ইয়ামাহা শোরুমের মালিক মাসুদ এর বিরুদ্ধে মানব পাচার এর অভিযোগ
চোরায় মোটর সাইকেল,মানব পাচার সহ নানা ধরনের চোরাচালানী ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে নাভারন সাতক্ষীরা মোড়ে অবস্থিত এসি আই মটরর্স এর ডিলার মেসার্স এইচ এন মটরর্স এর সত্বাধীকারী মাসুদ রানার বিরুদ্ধে। দেশের বিভিন্ন সীমান্ত ব্যবহার করে চোরাইপথে পাসপোর্ট ভিসা বাদে বিষ্ণুপদ দাস (৭০) ও তার স্ত্রী সাবিত্রীকে ভারত পাঠানোর নাম করে ৩৮ হাজার টাকা নিয়ে তাদের বেনাপোল থেকে বাড়ি পাঠিয়ে দিয়ে টাকা ফেরত না দেওয়ার অভিযোগ করেছে ভুক্তভোগির ছেলে বাচ্চু দাস।
রোববার (২৫ আগষ্ট) বাচ্চু দাস অভিযোগ করে বলেন, গত ২ মে শার্শার নাভারন বাজারের মোটরসাইকেল ব্যবসয়ি মাসুদ রানা তার পিতা মাতাকে ভারত পাঠানোর জন্য ৩৮ হাজার টাকা নেয়। তাদের পাসপোর্টে সমস্যা থাকায় চোরাইপথে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগেও মাসুদ আমাদের অনেক আত্নীয় স্বজনকে ভারত পাঠিয়েছে। এবার সে টাকা নিয়ে বিগত ৩ মাস অতিবাহিত হতে গেলেও আমাদের টাকা ফেরত না দিয়ে বিভিন্ন টালবাহানা করছে। এছাড়াও সে বিভিন্ন রকম ভয় ভীতি দেখিয়েছে। দীর্ঘ দিন ধরে টাকা চাইলেও সে গড়িমশি করে টাকা ফেরত দিতে অনিহা প্রকাশ করে আসছে।
নাভারন এর জনৈক এক ব্যবসায়ি নাম প্রকাশ না করার শর্তে বলেন, মাসুদ রানার বাড়ি সাতক্ষীরা জেলার কলারোয়া পৌরসভার মির্জাপুর ৯নং ওয়ার্ডের বাসিন্দা। সে দীর্ঘদিন ধরে চোরাচালানি ব্যবসা করে। সে নামে মাত্র ইয়ামাহার শোরুম দিয়ে মোটরসাইকেল ব্যবসার সাইনবোর্ড ব্যবহার করে। সে এই শোরুম ব্যবহার করে এর অন্তরালে বিভিন্ন সীমান্ত দিয়ে মানব পাচার করে কোটি কোটি টাকার মালিক বনে গেছে। এছাড়া সে ভারত থেকে চোরায় মোটরসাইকেল এনে ইঞ্জীন চ্যাসিস পাংচ করে নাম্বার বসিয়ে বিক্রি করে থাকে। সে কলারোয়া সীমান্তের সিন্ডিকেট হোতাদের মধ্য অন্যতম।
এ বিষয় মাসুদ রানার সাথে কথা বললে সে জানায়,বাচ্চুর পিতা মাতাকে চোরাইপথে ভারত পাঠানোর জন্য টাকা নেওয়া হয়েছিল ৩৮ হাজার। কিন্তু সীমান্ত কড়াকড়ি থাকায় পাঠাতে পারেনি। তার টাকা এক সপ্তাহের মধ্যে টাকা পেয়ে যাবে। তবে সে নিজে টাকা গ্রহন করে নাই। বর্ডার পার করার জন্য যাকে টাকা দিয়েছিলাম সে এক সপ্তাহর মধ্যে টাকা ফেরত দিলে আমি সম্পূর্ন টাকা ফেরত দিব।
এমএসএম / এমএসএম
মহাদেবপুরে কোটি টাকার রাস্তা নির্মাণে নিম্নমানের সামগ্রী
মাদকমুক্ত বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ প্রচেষ্টার অঙ্গীকার
পটুয়াখালীতে সারা দেশের ন্যায় ৭৭টি কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু
হাতিয়ায় নারী সহিংসতা রোধে দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত
কাপাসিয়ায় মানববন্ধন ও মানহানিকর সংবাদ প্রচার করার প্রতিবাদে সংবাদ সম্মেলন
নাঙ্গলকোটে চলমান লোডশেডিং পরীক্ষার্থীদের দুর্ভোগ
সন্ধ্যা ৭টার পর অভিযান অভয়নগরে ৮ প্রতিষ্ঠানকে জরিমানা
পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে তিনদিন আমদানি-রফতানি বন্ধ
আত্রাইয়ে টিকা দেওয়ার একদিন পর ৩ মাসের শিশুর মৃত্যু
কুমিল্লায় বিজিবির অভিযানে ৭২ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
তালায় ধানের বাম্পার ফলন তবুও দুশ্চিন্তায় কৃষক
আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা