রাজশাহী প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন
এনটিভির রাজশাহীর স্টাফ রিপোর্টার শ.ম. সাজু'কে আহ্বায়ক ও দৈনিক কালবেলা'র রাজশাহী ব্যুরো প্রধান আমজাদ হোসেন শিমুল'কে সদস্য সচিব করে ৭ (সাত) সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সোমবার (২৬ আগস্ট) দুপুরে রাজশাহী প্রেসক্লাব মিলনায়তনে নির্বাহী কমিটির এক তলবি সভায় এই কমিটি গঠন করা হয়। এর আগে পূর্বের কমিটি সর্বসম্মতিক্রমে বিলুপ্ত করা হয়।
তলবি সভায় সভাপতিত্ব করেন- রাজশাহী প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আফজাল হোসেন। সভায় কমিটির সহ-সভাপতি শ.ম সাজু, আহসান হাবীব অপু-সহ নির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
নবগঠিত আহ্বায়ক কমিটির অন্য সদস্যরা হলেন- দৈনিক আমাদের রাজশাহীর সম্পাদক আফজাল হোসেন, দৈনিক রাজশাহী সংবাদের সম্পাদক আহসান হাবীব অপু, দৈনিক ইত্তেফাকের স্টাফ রিপোর্টার মো. অনিসুজ্জামান, এসএ টিভি রাজশাহী ব্যুরো প্রধান জিয়াউল গণি সেলিম ও ইত্তেফাকের ফটোসাংবাদিক আজাহার উদ্দিন।
এই আহ্বায়ক কমিটি আগামী ৩ (তিন) মাসের মধ্যে নির্বাচন সম্পন্ন করবেন এবং যথাযথ নিয়ম প্রতিপালন করে নতুন সদস্যপদ প্রদানের উদ্যোগ নেবেন বলে সভায় সিদ্ধান্ত হয়েছে।
তলবি সভা শেষে প্রেসক্লাব মিলনায়তনে রাজশাহীতে কর্মরত গণমাধ্যম কর্মীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন, সোনালী সংবাদের সম্পাদক লিয়াকত আলী, সোনার দেশের সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, রাজশাহী প্রেসক্লাবের সদস্য সরকার শরিফুল ইসলাম, মঞ্জু আরা খাতুন, ওয়ালিউর রহমান বাবু, জামাল উদ্দিন, মুস্তাফিজুর রহমান মিশু, বিএফইউজের যুগ্ম মহাসচিব রাশেদ রিপন, রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান শ্যামল, রাজশাহী সাংবাদিক কল্যাণ সমিতির মহাসচিব কাজী শাহেদ, সিনিয়র সাংবাদিক নজরুল ইসলাম জুলু, আব্দুস সাত্তার ডলার, শামসুল ইসলাম, রেজাউল করিম,
শাহিনুর রহমান সোনা , রাজশাহী কলেজ রির্পেোটার্স ইউনিটির সভাপতি আব্দুল হাকিম, সাধারণ সম্পাদক এস আলী দুর্জয়, সহ সভাপতি আবু সাঈদ রনিসহ শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
জনগনের উপরে যারা ক্ষমতা দেখান তারা জনগনের শত্রু, দেশের শত্রু, সরকারের শত্রু : জহির উদ্দিন স্বপন
বারহাট্টায় মাদক বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত
কুমিল্লায় প্রায় ৫২ কোটি টাকার উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড
ধামরাইয়ে পানিতে ডুবে ৭বছরের শিশুর মৃত্যু
লামায় জেলা পরিষদ কর্তৃক কৃষকদের মাঝে ফলজ ও বনজ চারা বিতরণ
উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে শ্যামনগরে ১০ লাখ বীজ রোপণ উদ্যোগ
কৃষিপণ্য উৎপাদন ও রপ্তানির সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: কৃষি মন্ত্রী
চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মিটিং অনুষ্ঠিত
আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
না ফেরার দেশে চলে গেলেন দর্শনা পুরাতন বাজারের পরিচিত মুখ বকুল শাহ
কালিয়ায় মামলাবাজ ও ভুমিদস্যু দবিরের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসীর পক্ষে সৎ মায়ের অভিযোগ