ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

পটুয়াখালীতে জন্মাষ্টমী উৎসব উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত


সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী) photo সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী)
প্রকাশিত: ২৬-৮-২০২৪ বিকাল ৬:১৭

বানভাসি দূর্গতদের সেবায় ও দেশ মাতৃকার মঙ্গল কামনার্থে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব ১৪৩১ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথিবৃন্দ মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, বেলুন ফেস্টুন উড়িয়ে হাতি, ঘোরা ও বাধ্যযন্ত্রসহকারে বর্ণাঢ্য শোভা যাত্রার উদ্বোধন করেন। বৃষ্টির মধ্যে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পুনঃরায় হিন্দু সমাজ গৃহ প্রাঙ্গনে এসে শোভাযাত্রা শেষ হয়।

সোমবার(২৬ আগস্ট) বেলা ১১ টায়  হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্ট আয়োজিত সেন্টারপাড়া হিন্দু সমাজ গৃহে  শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপন কমিটির সভাপতি এ্যাড. কমল দত্তের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক কাজল বরন দাসের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাজেদুল ইসলাম, হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্টের সহকারী প্রকল্প পরিচালক উৎসব কুমার রায়, প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি, স্বাগত বক্তব্য রাখেন হিন্দু সমাজ গৃহের সাধারন সম্পাদক শুভাশিষ মুখার্জী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি অতুল চন্দ্র দাস, সাধারন সম্পাদক উত্তম কুমার দাস, পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন ব্যানার্জী, সাধারন সম্পাদক এ্যাড. সঞ্জয় কুমার খাসকেল, ইস্কনের সাধারন সম্পাদক শ্রী আহ্লাদ গবিন্দ,  শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য মো. দেলোয়ার হোসেন খান নান্নু, সদর উপজেলা বিএনপির সভাপতি কাজী মাহাবুব হোসেন, পৌর শাখার সভাপতি মো. কামাল হোসেন।  

এ সময় বক্তারা পরমাবতার ভগবান শ্রীকৃষ্ণের লীলা সম্পর্কে আলোচনা সহ বৈষম্য বিরোধী আন্দোলনে সকল শহীদদের আত্মার শান্তি কামনা করেন এবং বন্যার্তদের সহযোগিতার জন্য অনুদান প্রদানের ঘোষণা দেন। 

এমএসএম / এমএসএম

দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা

শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা

নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন

চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট

প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত

আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে

পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক

ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী

ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা