ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

মালয়েশিয়ায় অভিযানে ৪৮ বাংলাদেশি আটক


ডেস্ক রিপোর্ট  photo ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২৫-৮-২০২১ দুপুর ১১:৩

মালয়েশিয়ার নিলাই শিল্পাঞ্চলের একটি সিরামিক কারখানায় অভিযান চালিয়ে অবৈধভাবে বসবাসের অপরাধে বাংলাদেশিসহ ৫৫ জনকে আটক করেছে দেশটির নেগারি সেম্বিলান অভিবাসন বিভাগ। স্থানীয় সময় মঙ্গলবার (২৪ আগস্ট) নেগারি সেম্বিলান অভিবাসন বিভাগের পরিচালক কেন্নিথ তা আই কিয়াং এক বিবৃতিতে এসব তথ্য জানান।

তিনি জানান, সোমবার (২৩ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে দেশটির নেগারি সেম্বিলান রাজ্যের নিলাই শিল্পাঞ্চলের একটি সিরামিক কারখানায় চালানো এই অভিযানে আটক ৫৫ বিদেশি নাগরিকের মধ্যে ৪৮ জন বাংলাদেশি ও ৭ জন নেপালের নাগরিক রয়েছেন। আটককৃতদের কাছে বৈধ কোনো কাগজপত্র ছিল না। একই কারখানায় বাংলাদেশ ও নেপালের ২৪১ জন অভিবাসী কাজ করেছিলেন বলেও জানানো হয়।

প্রাথমিকভাবে ২৪১ জনের কাগজপত্র যাচাই বাছাই শেষে ৫৫ জনকে আটক করা হয়। মালয়েশিয়া সরকারের ‘রিক্যালিব্রেশন প্লান’ সাধারণ ক্ষমা ঘোষণার এতদিন পার হয়ে গেলেও আটককৃতরা কেউই তাতে নিবন্ধন করেননি বলেও তিনি অভিযোগ করেন।

প্রীতি / প্রীতি

সৌদিতে উচ্চদক্ষ কর্মীদের পরিবার আনার নতুন সুযোগ

কাতারে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের সঙ্গে প্রবাসীদের সৌজন্য সাক্ষাৎ

জেদ্দায় প্রবাসী বাংলাদেশিদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের বিশেষ সতর্কতা

লোহিত সাগরে নৌ চলাচল নিরাপদ রাখা আন্তর্জাতিক দায়িত্ব: সৌদি আরব

সৌদি আরবের তায়েফ -রিয়াদ সড়কে দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত

রিয়াদ দূতাবাসে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে রাষ্ট্রদূতের মতবিনিময়, পাসপোর্ট সেবা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য

সৌদি আরবে ওমরাহ পালনে ভিপি আনসুর উদ্দিন, জেদ্দা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা

জেদ্দায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের প্রস্তুতি, গঠন হলো আয়োজক কমিটি

বাংলাদেশ-সৌদি বাণিজ্যে নতুন সম্ভাবনা সৌদি বাজারে বাড়ছে বাংলাদেশি পণ্যের চাহিদা, খুলছে নতুন উদ্যোক্তাদের দুয়ার

প্রবাসী উদ্যোক্তা মোহাম্মদ আইয়ুবের আক্ষেপ—দেশে সৎভাবে ব্যবসা করতে নানা বাধার অভিযোগ

লাওসে বাংলাদেশ কমিউনিটি ওয়েলফেয়ার কমিটির সংবর্ধনা অনুষ্ঠান

বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী দলের উদ্যোগে খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জ্ঞাপন

অ্যান্ডি হলকে ৫ লাখ রিঙ্গিত জরিমানা