বটিয়াঘাটায় মাদক ব্যবসায়ীদের হাত থেকে রক্ষা পেতে মানববন্ধন
বটিয়াঘাটা উপজেলার রনজিতেরহুলা গ্রামের মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে স্বাক্ষী হওয়ায় বিবাদী কর্তৃক দাঙ্গা-হাঙ্গামার সুযোগ নিয়ে স্বাক্ষীর প্রাইভেটকার ভাংচুর ও আগুন ধরিয়ে পুড়িয়ে দেয়া, মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করে প্রায় ১৭ লক্ষাধিক টাকার মাছ লুটপাট করা ও অন্যান্য মালামাল লুটপাট করা এবং জীবন নাসের হুমকির প্রতিবাদে আইনানুগ ব্যাবস্থা গ্রহনের দাবিতে গতকাল সোমবার বেলা সাড়ে বারোটার স্বাক্ষীর পরিবার ও অত্যাচারিত গ্রামবাসীর উদ্দ্যোগে স্থানীয় বটিয়াঘাটা থানা ও উপজেলা পরিষদ সংলগ্ন মেইন গেটের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত। এব্যাপারে ভূক্তভোগী মোঃ শিমুল শেখ ইমন বিবাদীদের বিরুদ্ধে প্রতিকার চেয়ে বটিয়াঘাটা থানা, উপজেলা নির্বাহী অফিসার ও সেনাবাহিনী বরাবর লিখিত অভিযোগ দাখিল করেছে বলে জানা যায়। মানববন্ধন ও অভিযোগ সূত্রে জানা গেছে, বিবাদী যথাক্রমে, একই এলাকার রেজোয়ান মোল্লা, মোঃ বাবু, মোঃ হক, সোহল শেখ, ইহাদ মোল্লা, রায়হান শেখ, রওশন শেখ, হানিফ শেখ, আইনাল শেখ, আনার শেখ, ইউসুফ মোল্লা, জাহিদ হাসান ও মিলু শেখ সহ তাদের বাহিনীর অন্যান্য সদস্যরা মিলে মোঃ শিমুল মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলায় স্বাক্ষী হওয়ায় গত ৬ আগস্ট থেকে দফায় দফায় হামলা চালিয়ে প্রাইভেটকার ভাংচুর করে আগুন ধরিয়ে দেয়। এরপর পর্যায়ক্রমে মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করে মাছ ও অন্যান্য মালামাল লুটপাট করে প্রায় ১৭ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি করেছে। উল্লেখ্য অধিকাংশ বিবাদীদের বিরুদ্ধে মাদক ও এসিড মামলার আসামী বলে জানিয়েছেন। এব্যাপারে ভূক্তভোগী শিমুল শেখ জানান, তিনি এখন মাদক ব্যবসায়ীরা আমাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছে। উক্ত মানববন্ধনে প্রায় এলাকা থেকে শতাধিক নারী-পুরুষ, ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে ।
এমএসএম / এমএসএম
নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন
চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট
প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত
আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে
পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক
ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী
ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ
শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা
২০ হাজার টাকা পুঁজিতে মুড়ি বিক্রি শুরু, এখন মাসে বিক্রি ৩ লাখ টাকা