কুষ্টিয়ায় আন্দোলনে আহত ও নিহতদের পরিবারকে আর্থিক অনুদান প্রদান
কুষ্টিয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সদর আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিনের পক্ষে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আহত ও নিহতদের আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। ২৫ আগস্ট রাতে সোহরাব উদ্দিনের পক্ষে তার ছোট ভাই সিহাব উদ্দিন এই অনুদান প্রদান করেন। সিহাব উদ্দিন কুষ্টিয়ার একজন স্বনামধন্য ব্যবসায়ী এবং কুষ্টিয়া থেকে প্রকাশিত দৈনিক বজ্রপাত ও মাটির ডাক পত্রিকার প্রকাশক ও সম্পাদক।
আন্দোলনে আহত ও নিহতদের পরিবারকে অনুদান প্রদান উপলক্ষে জেলা শহর সংলগ্ন হাটশ হরিপুর ইউনিয়নের নতুন সূর্য শিক্ষা নিকেতন বিদ্যালয়ের শ্রেণী কক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন দুলালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিহাব উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি লুৎফর রহমান কুমার, কুষ্টিয়া প্রেসক্লাবের সহ-সভাপতি নূরুন্নবী বাবু প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিহাব উদ্দিন বলেন, ধর্ম ভিন্ন হলেও আমরা সবাই বাংলাদেশি। আল্লাহ সর্বশক্তিমান। তিনি বাংলাদেশের মানুষের চাওয়া পূরণ করেছেন। স্বৈরাচারী শেখ হাসিনার কবল থেকে মুক্ত করেছেন। তিনি আরও বলেন, আমি হরিপুরবাসীর কাছে কৃতজ্ঞ। তাঁরা আমার বড়ো ভাইকে দুইবার ভোটের মাধ্যমে নির্বাচিত করেছিলেন। সর্বশেষ তিনি আন্দোলনে সকল আহত নিহতের জন্য তিনি দোয়া করেছেন।
প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ স্থানীয় ব্যক্তি বর্গের মুল্যবান বক্তব্য প্রদান পরবর্তীতে ৫ আগষ্ট আন্দোলনে নিহত হাটশ হরিপুরের সন্তান বাবুল ফারাজি, মোঃ আশরাফুল ও বাবু আলীর পরিবার এবং সকল আহতদের মাঝে নগদ অর্থ অনুদান হিসেবে তুলে দেওয়া হয়।
এমএসএম / এমএসএম
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা
পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের
ব্লাড ক্যান্সারে আক্রান্ত ছেলে বাশারের পাশে দাড়ানোর আকূতি এক মায়ের
Link Copied