ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

লোহাগড়ায় পাট অফিসারের অনুপস্থিতি: সেবা বঞ্চিত হাজারো পাট চাষী


পিকুল আলম, লোহাগড়া  photo পিকুল আলম, লোহাগড়া
প্রকাশিত: ২৭-৮-২০২৪ দুপুর ২:৫১

নড়াইলের লোহাগড়া উপজেলার পাট অফিসের কর্মকর্তা শিমুল সরকার নিয়মিত অফিস না করায় উপজেলার ৬শতাধিক পাট চাষী মারাত্মক সমস্যায় পড়েছেন। পাট চাষীরা সঠিক সময়ে সেবা ও পরামর্শ না পাওয়ায় তাদের ফসল চাষে নানা ধরনের জটিলতার সম্মুখীন হচ্ছেন। বিশেষ করে, পাটের গুণগত মান উন্নত করার জন্য প্রয়োজনীয় পরামর্শ এবং ভর্তুকি সংক্রান্ত সহযোগিতা না পাওয়ায় কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

স্থানীয় পাট চাষীদের অভিযোগ, শিমুল দীর্ঘদিন ধরে নিয়মিত অফিস করছেন না। তিনি অফিসে উপস্থিত না থাকায় চাষীরা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। পাটের চাষাবাদের মৌসুমে সঠিক সময়ে প্রয়োজনীয় সার, বীজ, ওষুধ এবং কারিগরি সহায়তা না পাওয়ায় চাষীরা ক্ষতির মুখে পড়ছেন। অনেক চাষী অভিযোগ করেছেন, পাট অফিসের কর্মকর্তার এই উদাসীনতা এবং দায়িত্বহীন আচরণ তাদের ফসলের উৎপাদন কমিয়ে দিয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে, লোহাগড়া উপজেলার এক পাট চাষী বলেন, “শিমুল স্যার অফিসে না থাকার কারণে আমরা অনেক সমস্যায় আছি। পাটের ভালো বীজ এবং সার পাওয়া যাচ্ছে না। আমাদেরকে পাট চাষের সঠিক পরামর্শও দেওয়া হচ্ছে না। অফিসে গেলে দেখা যায়, দরজা বন্ধ। আমরা কার কাছে যাব, বুঝতে পারছি না।”

অন্য একজন চাষী জানান, “আমরা পাটের ফলন ভালো করতে চাই, কিন্তু পাট অফিস থেকে সঠিক সহযোগিতা না পাওয়ায় আমাদের আশা পূরণ হচ্ছে না। যদি শিমুল স্যার নিয়মিত অফিস করতেন, তাহলে হয়তো আমরা আরও ভালো ফলন পেতাম।”

এ বিষয়ে পাট অফিসার শিমুল সরকারের সাথে মুঠোফোনে যোগাযোগ হলে তিনি বলেন, আমার এখানে জনবল কম আমি সহ আমার সহকারী একজন রয়েছে কিন্তু আমরা নিয়মিত অফিস করি। 

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা জহুরুল ইসলাম বলেন, অনিয়মিত অফিস করা গুরুতর একটি সমস্যা। বিষয়টি আপনাদের মাধ্যমে জানলাম এবং এ বিষয়ে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। 

তবে, স্থানীয় চাষীদের মতে, এমন আশ্বাস তারা আগেও পেয়েছেন, কিন্তু কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ