প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে ১৫ লক্ষ টাকার অনুদান ও ত্রান সামগ্রী হস্তান্তর করল সেনা পরিবার কল্যাণ সমিতি
সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন জেলায় আকস্মিক বন্যায় দুর্গত অসহায় মানুষদের সাহায্যার্থে সেনা পরিবার কল্যাণ সমিতির সম্মানিত পৃষ্ঠপোষক এবং লেডিস ক্লাব ও চিলড্রেন ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক সারাহনাজ কমলিকা জামান আজ (২৭ আগস্ট ২০২৪) সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, ওএসপি, এসজিপি, পিএসসি এর নিকট ১৫ লক্ষ টাকার অনুদান হস্তান্তর করেন। অনুদানকৃত অর্থ মাননীয় প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে প্রদান করা হবে। এছাড়াও সকল সেনানিবাসে বিদ্যমান সেনা পরিবার কল্যাণ সমিতি, লেডিস ক্লাব এবং চিলড্রেন ক্লাবের সদস্যাগণ কর্তৃক স্বেচ্ছায় স্ব-প্রণোদিত হয়ে প্রদত্ত ত্রাণ সামগ্রী, নগদ অর্থ, জামা কাপড়, রেশন, ঔষধ, শুকনা খাবার লেডিস ক্লাব, বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের নিকট হস্তান্তর করা হয়। এসময় সেনা পরিবার কল্যাণ সমিতির পৃষ্ঠপোষক এবং লেডিস ক্লাব ও চিলড্রেন ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক বন্যায় ক্ষতিগ্রস্থ অসহায় মানুষের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এবং সমাজের সর্ব স্তরের জনসাধারণকে বন্যার্তদের সহায়তায় এগিয়ে আসার আহবান জানান। অনুষ্ঠানে সেনা পরিবার কল্যাণ সমিতি, লেডিস ক্লাব এবং চিলড্রেন ক্লাব ঢাকা অঞ্চলের সভানেত্রীগণসহ সেনাসদরের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি
মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)
উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২
পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম
বায়তুল মোকাররমে শুরু মাসব্যাপী ইসলামী বইমেলা
রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার
ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা আবু তৈয়ব
উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু
লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ !
রাখি বাদ, আ: লীগের আইন সহায়ক কমিটিতে জামায়াত পরিবারের হিরণ!
উত্তরায় মাদকবিরোধী অভিযান: ১৩ হাজার ইয়াবাসহ আটক ২
ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা