ঢাকা শনিবার, ১ আগস্ট, ২০২৬

নাগেশ্বরীতে অনিয়মের অভিযোগে প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধন


লতিফুর রহমান লিংকন, নাগেশ্বরী photo লতিফুর রহমান লিংকন, নাগেশ্বরী
প্রকাশিত: ২৭-৮-২০২৪ দুপুর ৪:৩৩

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সীমাহীন দুর্নীতি ও অনিয়মের অভিযোগে প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে মাববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের অভিভাবক, শিক্ষার্থী ও সচেতন নাগরিকের আয়োজনে রামখানা ইউনিয়নের নাখারগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর ইসলাম মিয়ার বিভিন্ন বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য, ম্যানেজিং কমিটির নির্বাচন, বিদ্যালয় পরিচালনায় অপারগতাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে মঙ্গলবার দুপুরে বিদ্যালয়ের গেটের সামনে এই মানববন্ধন করেন তারা। মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, প্রধান শিক্ষক নূর ইসলাম তার খেয়ালখুশি মতো বিদ্যালয় পরিচালনা করে আসছে। ফলে বিদ্যালয়ের ফলাফল বিপর্যয়সহ বিদ্যালয়ের শিক্ষার্থীরা নানাভাবে ক্ষতির শিকার হচ্ছে। এছাড়াও শিক্ষক নিয়োগের ক্ষেত্রেও ব্যাপক বাণিজ্য ও অনিয়ম করে নিজের পকেট ভাড়ি করে আসছে। এমনকী এনটিআরসিএ এর শিক্ষক না নিয়ে ব্যাকডেটেড শিক্ষক নিয়োগ দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। এছাড়াও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ও সভাপতি নির্বাচন নিয়ে ব্যাপক গড়িমশি ও অনিয়ম করার অভিযোগ তুলে ওই প্রধান শিক্ষকের অপসারণ দাবি করেন বক্তারা। এ সময় বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক শফিউল ইলম বিপ্লব, ম্যানেজিং কমিটির নির্বাচিত সদস্য আব্দুর রাজ্জাক, স্থানীয় মোজাফ্ফর হোসেন প্রমুখ। 

এমএসএম / এমএসএম

ধামইরহাটে জমিতে গিয়ে বাদি-বিবাদিকে জমি বুঝে দিলেন নওগাঁ সিনিয়র জুডিসিয়াল ম্যজিস্ট্রেট মোঃ মোনাদিল হক

রৌমারীতে খালের পানি থেকে নারীর লাশ উদ্ধার

সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লাখ টাকার মালামাল জব্দ, কারখানা সিলগালা

যশোরে জমি নিয়ে বিরোধে বাড়িতে সশস্ত্র হামলা, ৭ ঘণ্টা পর ফিরলেন অপহৃত নারী

ঝিনাইদহে বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন

টঙ্গীতে মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেফতার

ঢাকা -সিলেট মহাসড়কের সরাইলে টানা ২২ ঘণ্টা যানজট, ছড়িয়েছে ১২ কিলোমিটারজুড়ে

মানিকগঞ্জে বাড়ছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা

পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় পর্যটকের মৃত্যু

রাকসু জিএস আম্মার সহ ৯ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

এখন বিএনপির অবস্থা ব্রেইনলেস আওয়ামী লীগের মতো : সারজিস আলম

টাঙ্গাইল ডিসি লেকের সৌন্দর্য ফেরাতে কচুরিপানা পরিষ্কার করলেন প্রতিমন্ত্রী টুকু

চন্দনাইশে অসুস্থ বাচ্চুর পাশে জামায়াতের মেয়র পদপ্রার্থী হেলাল উদ্দিন