ঢাকা সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

সাউথইস্ট ব্যাংক ও প্রগতি লাইফ ইন্সুরেন্স এর সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর


বিজ্ঞপ্তি photo বিজ্ঞপ্তি
প্রকাশিত: ২৭-৮-২০২৪ বিকাল ৬:৮

সম্প্রতি সাউথইস্ট ব্যাংক পিএলসি. পে-রোল ব্যাংকিং সেবা, কালেকশন সার্ভিস, পেমেন্ট সার্ভিস এবং অন্যান্য ব্যাংকিং সেবা প্রদানের জন্য ঢাকায় ব্যাংকের হেড অফিসে “প্রগতি লাইফ ইন্সুরেন্স লিমিটেড” এর সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।

সাউথইস্ট ব্যাংক পিএলসি.-এর ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মোঃ ছাদেক হোসাইন এবং প্রগতি লাইফ এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ জালালুল আজিম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি বিনিময় করেন।

এই চুক্তির অধীনে, প্রগতি লাইফের কর্মীরা এবং নির্বাহীরা সাউথইস্ট ব্যাংক পিএলসি. পে-রোল ব্যাংকিং পরিষেবার মাধ্যমে তাদের বেতন এবং অন্যান্য সুবিধা পাবেন। প্রগতি লাইফ ইন্সুরেন্স লিমিটেড- সাউথইস্ট ব্যাংক পিএলসি. এর বিস্তৃত ডেলিভারি চ্যানেলের মাধ্যমে তাদের বীমা প্রিমিয়াম সংগ্রহ করতে এবং তাদের ওয়ার্কস্টেশন থেকে কর্পোরেট পেমেন্ট মডিউল (সি পি এম) সিস্টেমের মাধ্যমে বীমা দাবি পরিশোধ এবং যেকোনো ধরনের তহবিল স্থানান্তর করতে সক্ষম হবেন।

অনুষ্ঠানে সাউথইস্ট ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক আবিদুর রহমান চৌধুরীসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Sunny / Sunny

বিএমইউতে জাতীয় ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন দিবস পালন

কমিউনিটি ব্যাংকের এমডির সঙ্গে সিএসই ও সিসিইদের মতবিনিময় সভা

ডিএসসিসির চার অঞ্চলে চলবে চার রঙের ই-রিকশা, ফরম বিক্রি ২৭ হাজার

এসআরবির পৃথক অভিযানে ৩০০ কেজি গাঁজা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার, প্রতারক গ্রেপ্তার

আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ডে স্বর্ণপদক পেল শাহ্জালাল ইসলামী ব্যাংক

তানযীমুল উম্মাহ গার্লস মাদরাসায় আন্তঃশ্রেণি বাংলা বিতর্ক উৎসব অনুষ্ঠিত

কয়রায় ২৮ কেজি হরিণের মাংস ও চামড়া জব্দ করল কোস্ট গার্ড

কক্সবাজারে দুই খাদ্যপ্রতিষ্ঠানকে ৬ লাখ টাকা জরিমানা, দুটির বিরুদ্ধে মামলা

ন্যাশনাল ব্যাংকের উদ্যোগে কৃষকদের মাঝে জামানতবিহীন ঋণ বিতরণ

শীঘ্রই আসছে এমকেবিএইচডিয়ের পুরস্কারজয়ী ক্যামেরার পরবর্তী প্রজন্ম অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্স

সেন্টমার্টিনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ৩৮ জনকে আটক করেছে কোস্ট গার্ড

সর্বোচ্চ গতির নতুন বিশ্বরেকর্ড গড়ল বিওয়াইডির ইয়াংওয়াং ইউ৯ এক্সট্রিম

ডিইপিটিসির ৩০ জন ক্যাডেটকে নিয়ে তামাক নিয়ন্ত্রণ প্রশিক্ষণ মডিউল বাস্তবায়নে কর্মশালা অনুষ্ঠিত