শিবচরে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে বিক্ষোভ
শিবচর উপজেলার চর কামারকান্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম.এ বারেক মিয়ার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে পদত্যাগের দাবীতে বিক্ষোভ করেছে স্থানীয় শিক্ষার্থী ও এলাকাবাসী। বুধবার(২৮ আগস্ট) সকালে বিদ্যালয়ের সামনে এই বিক্ষোভ করেন তারা।
স্থানীয়রা অভিযোগ করে জানান,'সম্প্রতি বিদ্যালয়ের আয়া পদে চাকুরি দেবার কথা বলে আড়াই লক্ষ টাকা নিয়েছিলেন প্রধান শিক্ষক। অথচ আয়া পদে চাকুরি দিতে পারেননি। টাকাও ফেরত দেননি। এছাড়াও অন্যান্য পদে ইতোপূর্বে টাকার বিনিময়ে নিয়োগ দিয়েছেন। নিয়োগ সংক্রান্ত বিষয়ে ইতোপূর্বে ৫ লক্ষাধিক টাকা আত্মসাৎ করেছেন প্রধান শিক্ষক এম এ বারেক।
এছাড়াও ভুয়া ভাউচার দেখিয়ে এ পর্যন্ত লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন বিদ্যালয় থেকে। শিক্ষার্থীদের সার্টিফিকেট বাবদ টাকা রাখতেন। টাকা ছাড়া সার্টিফিকেট প্রদান করতেন না।
বিক্ষোভকারীরা আরও জানান,'ইতোপূর্বে সহকারী প্রধান শিক্ষক নিয়োগেও তিনি মোটা অংকের ঘুষ নিয়েছেন। সাড়ে ৩ লক্ষাধিক টাকার বিনিময়ে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেন। ঘুষ বাণিজ্য ছাড়াও বিদ্যালয়ের আয়-ব্যয়ের কোন স্বচ্ছতা নাই। বিদ্যালয়ে অনুপস্থিত থাকাসহ পাঠদানেও অমনোযোগী তিনি। একারণেই দিন দিন বিদ্যালয়টির মান নিম্নগামী হচ্ছে। আমরা তার পদত্যাগের দাবী জানাই।'
আয়া পদের প্রার্থী ভুক্তভোগী সাবিনা আক্তার জানান,'স্কুলে আয়া পদের জন্য আমি প্রার্থী ছিলাম। চাকরি দিয়ে দেবে এমন কথা বলে আমার কাছ থেকে অনেক টাকা নিছে। এরপর আর চাকরি দেয় নাই। টাকাও দেয় নাই।'
এদিকে প্রধান শিক্ষক এম এ বারেক জানান,'আমার কোন দোষ নাই। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে।'
শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন বলেন,'বিষয়টি জেনেছি। তার বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে, তা যথাযথ তদন্ত সাপেক্ষে তিনি দোষী হলে ব্যবস্থা নেয়া হবে।'
এমএসএম / এমএসএম
গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৮ ইউনিট
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত