বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের স্মরনে পটুয়াখালী বার সমিতির দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত
বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে নিহত শহীদদের রূহের মাগফেরাত কামনায় দোয়া, টাউট- দালাল, ঘুষ, দুর্নীতি এবং দলীয় প্রভাবমুক্ত বিচারঙ্গন প্রতিষ্ঠায় আইনজীবীদের করনীয় সম্পর্কে পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(২৮ আগস্ট) বিকাল ৩ টায় পটুয়াখালী জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে সমিতির সভাপতি এটিএম মোজাম্মেল হোসেন তপন এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মো, লুৎফর রহমান খোকনের পরিচালনায় আলোচনা সভার শুরুতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের স্মরনে দাড়িয়ে ১ মিনিট নিরবতা পালন এবং শহীদদের রূহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন সমিতির লাইব্রেরিয়ান সম্পাদক এ্যাড. রুহুল আমিন।
দোয়া মিলাদ শেষে সভায় টাউট- দালাল, ঘুষ, দুর্নীতি এবং দলীয় প্রভাবমুক্ত বিচারঙ্গন প্রতিষ্ঠায় আইনজীবীদের করনীয় সম্পর্কে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাড. ওয়াহিদ সরোয়ার কালাম, এ্যাড.শরীফ মো. সালাউদ্দিন, এ্যাড. নাজমুল আহসান, এ্যাড. আব্দুস ছাত্তার, এ্যাড. সাইদুর রহমান খান রিপন, এ্যাড. মাকসুদুর রহমান মাকসুদ, এ্যাড. আবুল কালাম আজাদ, এ্যাড. আফজাল হোসেন তালুকদার, এ্যাড. তৌফিক হোসেন মুন্না প্রমুখ।
সভায় বক্তারা, বিচারঙ্গন টাউট- দালাল, ঘুষ, দুর্নীতি এবং দলীয় প্রভাবমুক্ত বিচারঙ্গন প্রতিষ্ঠা এবং বিচার প্রার্থীদের ন্যায় বিচার নিশ্চিত করার জন্য আইনজীবীদেরকে আন্তরিকভাবে পেশার দায়িত্ব পালন করার অনুরোধ করেন বক্তারা।
প্রকাশ, সিনিয়র আইনজীবীসহ ৪৪ জন আইনজীবী কর্তৃক বিচার বিভাগসহ রাস্ট্রীয় সংস্কারের বিষয় আইনজীবীদের করনীয় সংক্রান্তে আলোচনা সভা ও সিদ্ধান্ত গ্রহনের জন্য দ্রুত সময়ের মধ্যে সমিতির গঠনতন্ত্রের ৩৬ (ঘ) ধারামতে তলবী সভার আবেদনের প্রেক্ষিতে এ আলোচনা সভার আয়োজন করা হয়েছে বলে এ্যাড. ওয়াহিদ সরোয়ার কালাম জানান।
এমএসএম / এমএসএম
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় এক শিক্ষার্থীর বিষ পানে আত্মহত্যা
মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতিতে গৌরনদীতে আন্তঃধর্মীয় সংলাপ
ঠাকুরগাঁওয়ে সংঘবদ্ধ প্রতারক চক্রের ‘গডফাদার’ গ্রেপ্তার ২৭ মামলার আসামি
মিরসরাইয়ে হোটেল কক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ, পাশে রক্তাক্ত স্ত্রী
পাবনা ক্যাডেট কলেজে ৫২ জন অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে সবাই
নিশাত ডাক্তার হতে চায়
ফরিদগঞ্জে এসএসসিতে পাসের হার ৬৫.৭৯%, জিপিএ-৫ পেল ১১৬ জন, ফলাফলে এগিয়ে এ.আর. পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়
বিলাইছড়িতে জিপিএ ৫ পেয়েছে তানজিলা আহাম্মদ বৃষ্টি ; পাসের হার ৩২.৭৬ %
চাঁদপুরে এসএসসিতে পাসের হারে এগিয়ে হাইমচর, জিপিএ-৫-এ সদর
মুরাদনগরে স্বামীর হাতে স্ত্রী খুন
কাপ্তাইয়ে এসএসসির ফলাফলে ধস, পাশের হার ৫১.৮৮%, জিপিএ-৫ পেল ৪৬ জন
এসএসসি-২০২৬, রাজশাহী বোর্ডে পাস ও জিপিএ-৫, দুই সূচকেই বগুড়ার শ্রেষ্ঠত্ব