নতুন আরও ৬ মডেলের কিবোর্ড-মাউস এনেছে ওয়ালটন
ই মডেলের মেকানিক্যাল এবং এক মডেলের রিচার্জেবল কিবোর্ডসহ নতুন আরও ৬ মডেলের কিবোর্ড ও কিবোর্ড-মাউস কম্বো এনেছে ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। পাশাপাশি নতুন আরও দুই মডেলের ওয়্যারলেস মাউস বাজারে ছেড়েছে বাংলাদেশি শীর্ষ প্রযুক্তিপণ্য উৎপাদন ও বাজারজাতকারী প্রতিষ্ঠানটি। যার একটি রিচার্জেবল ট্রান্সপারেন্ট মাউস।
‘ওয়ালটন’ এবং ‘অ্যান্টিক’ ব্র্যান্ডে বাজারে আসা নতুন এই কিবোর্ড ও মাউসগুলো যেমন দেখতে আকর্ষণীয়, তেমনই টেকসই। ওয়ালটন কিবোর্ডে রয়েছে বাংলা ও ইংরেজি ভাষায় লেখার সুবিধা।
ওয়ালটন সূত্রে জানা গেছে, নতুন আসা মেকানিক্যাল কিবোর্ডের মডেল কেএমজিরোটু (KM02) এবং কেএমজিরোথ্রি (KM03)। দাম যথাক্রমে ২ হাজার ৭৫০ এবং ২ হাজার ৮৫০ টাকা। উভয় মডেলের প্রতিটি কিবোর্ডে রয়েছে ১০৪টি কি বা বাটন। যার মধ্যে ২৫টি কি এন্টি-ঘোস্ট। অর্থাৎ ২৫টি কি একসাথে প্রেস করে কমান্ড করা যাবে। মিক্সড রেইনবো লাইটিংযুক্ত ওয়ালটনের এই মেকানিক্যাল কিবোর্ড দেখতে অত্যন্ত সুদৃশ্য। দীর্ঘস্থায়ী ও টেকসই এই কিবোর্ডের বাটন লাইফ ৫০ মিলিয়ন বা ৫ কোটি।
ওয়ালটনের এই মেকানিক্যাল কিবোর্ডের অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে ইউএস লেআউট, ইউএসবি ইন্টারফেস, মেকানিক্যাল এক্সিস বাটন, ব্লু সুইচ, ১.৫ মিটার ক্যাবল ইত্যাদি।
অ্যান্টিক ব্র্যান্ডে আসা রিচার্জেবল ওয়্যারলেস কিবোর্ডের মডেল ডব্লিউকেএসআর০০৫আরএন (WKSR005RN)। দাম মাত্র ১ হাজার ৭৫০ টাকা। এছাড়া ১০৪টি কি সমৃদ্ধ ১০ মিলিয়ন বাটন লাইফের আরজিবি ব্যাকলাইট ফিচারযুক্ত নতুন আরো দুই মডেলের ১.৬ মিটার ক্যাবলের ওয়্যারড কিবোর্ডের দাম ১ হাজার ৪৯৫ টাকা করে।
নতুন আসা পণ্যগুলোর মধ্যে রয়েছে দুই মডেলের মাউস-কিবোর্ড কম্বো। ডব্লিউএসএমকেসি০০৩ডব্লিউএন (WSMKC003WN) মডেলের দাম ১,১৯৫ টাকা। অন্যদিকে সাশ্রয়ী মূল্যের ডব্লিউএসএমকেসি০০১ডব্লিউএন (WSMKC001WN) মডেলের মাউস-কিবোর্ড কম্বোর দাম মাত্র ৬৭৫ টাকা।
এছাড়া নতুন আসা রিচার্জেবল ট্রান্সপারেন্ট মাউসটিতে ব্যবহৃত হয়েছে ৪০০ এমএইচ স্কোয়ার লিথিয়াম ব্যাটারি। ৪টি বাটনযুক্ত টাইপ-সি চার্জিং পোর্টের এই মাউসটির ডিপিআই ৮০০আর-১২০০জি-১৬০০বি-২৪০০পি। দাম মাত্র ১ হাজার ৩৯৫ টাকা। ড্রাই ব্যাটারিযুক্ত অন্য ওয়্যারলেস মাউসটির মূল্য ৫৮৫ টাকা।
বর্তমানে ২৪ মডেলের কিবোর্ড ও কিবোর্ড মাউস কম্বো রয়েছে ওয়ালটনের। আর নানান ফিচার ও দামের ১৮ মডেলের মাউস রয়েছে প্রতিষ্ঠানটির। নির্দিষ্ট মডেলের কিবোর্ডে ১৫ শতাংশ এবং মাউসে শতাংশ ডিসকাউন্ট দিচ্ছে ওয়ালটন।
Sunny / Sunny
বসুন্ধরা স্পোর্টস সিটির বাস্কেটবল কোর্ট পরিদর্শনে ফেডারেশনের শীর্ষ কর্মকর্তারা
১৪তম ঈদ আনন্দ ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট ও বিনোদন প্রতিযেগিতা-২০২৬ অনুষ্ঠিত
ঈদে ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন ভালুকার খোকন মিয়া
শাহ্জালাল ইসলামী ব্যাংকের ২৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত
“গ্লোবাট ট্রিপল বোনাস অফার” কনজ্যুমার ক্যাম্পেইনের শুভ উদ্বোধন
শিল্প রক্ষায় পাঁচ দফা দাবিতে পাবনায় বিড়ি শ্রমিকদের মানববন্ধন
এনআরবিসি ব্যাংকের সদ্যনিয়োগপ্রাপ্ত এমটিওদের বুনিয়াদি প্রশিক্ষণ অনুষ্ঠিত
ঈদ উপহার পেলেন ২৮,৩৬৫ জন আনসার-ভিডিপির সদস্য ও কর্মচারী
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯১৯তম সভা অনুষ্ঠিত
রিয়েলমির ঈদ ক্যাম্পেইনে থাকছে ক্যাশব্যাক, বিশেষ অফার ও নিশ্চিত উপহার
কমিউনিটি ব্যাংকের SICIP উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী অনুষ্ঠিত ব্যবসায়িক দক্ষতা ও টেকসই কর্মসংস্থান সৃষ্টিই লক্ষ্য
বাংলাদেশ ব্যাংক এবং শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর মধ্যে দুইটি পুন:অর্থায়ন স্কিমের আওতায় অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষরিত