চন্দনাইশে সাংবাদিক ঐক্য ফোরামের উদ্যোগে গাছের চারা বিতরণ
লাগাই গাছ, বাড়াই বন’এই প্রতিপাদ্যকে ধারণ করে চট্টগ্রামের চন্দনাইশে বৃক্ষরোপন কর্মসূচি উপলক্ষে আলোচনা সভা ও শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকালে চন্দনাইশ সাংবাদিক ঐক্য ফোরামের উদ্যোগে গাছবাড়িয়া নি.গৌ.সরকারি উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও গাছের চারা বিতরণ করা হয়। এসময় উপস্থিত চন্দনাইশ সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি কমরুদ্দীন,সাধারণ সম্পাদক খালেদ রায়হান,সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম রুবেল,বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মোহাম্মদ,সহকারী প্রধান শিক্ষক আবদুল মতিন,মাওলানা নুরুল ইসলাম,সাংবাদিক জাহিদুর রহমান চৌধুরী প্রমুখ। এসময় অতিথিরা বলেন,বৃক্ষরোপণের উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা উপলব্ধি করে বৃক্ষের পরিচর্যা করতে হবে। তাতে করে মানবজাতি ও প্রাণীকুলের বৃহত্তর কল্যাণ সাধিত হবে।এছাড়াও ভারসাম্যপূর্ণ ও দূষণমুক্ত পরিবেশ তৈরিতে বৃক্ষরোপণ তথা বনায়নের বিকল্প নেই। গাছবিহীন পৃথিবী এক মুহূর্তও অসম্ভব। মানুষের যাপিত জীবনের সব কিছুই গাছকে ঘিরে। তাই গাছ নিধন হলে গাছ শুধু একাই মরে না। মানুষসহ প্রায় সব প্রাণসত্তার জন্যই তা ঝুঁকি ও উৎকণ্ঠার কারণ হয়ে দাঁড়ায়। একটি পূর্ণবয়স্ক বৃক্ষ বছরে যে পরিমাণ অক্সিজেন সরবরাহ করে, তা কমপক্ষে ১০ জন পূর্ণবয়স্ক মানুষের বার্ষিক অক্সিজেনের চাহিদা মেটায়। তাই বৃক্ষরোপন ও এর পরিচর্যা উভয়ই গুরুত্বপূর্ণ। পরে ছাত্র ছাত্রীদের মাঝে গাছের চারা বিতরণ করেন অতিথিবৃন্দ।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান