কুয়েতে অবৈধ অভিবাসীদের টিকা দেয়া হচ্ছে
কুয়েতে দ্রুতগতিতে চলছে টিকাদান কার্যক্রম। এর অংশ হিসেবে এবার বিভিন্ন দেশের আকামাহীন অবৈধ অভিবাসীদের টিকা দেয়া শুরু করেছে দেশটির সরকার। যেসব প্রবাসীর কাছে পুরনো সিভিল আইডি অথবা পাসপোর্ট কপি রয়েছে তাদের টিকা দেয়া হচ্ছে। স্থানীয়সহ বিভিন্ন দেশের অভিবাসী মিলে কুয়েতের প্রায় ৭০ শতাংশ মানুষকে টিকা প্রদান করা হয়েছে।
এদিকে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে করোনার সংক্রমণ কমে যাওয়া সেখানকার বেশ কয়েকটি হাসপাতালের করোনা ইউনিটি বন্ধ করে দেয়া হয়েছে। ধীরে ধীরে ব্যবসায় বাণিজ্যসহ বিভিন্ন অফিস আদালতে বাড়ছে জন সমাগম।
দেশটির মন্ত্রী পরিষদের অনুমোদনের পর বুধবার ২৪ আগস্ট কুয়েত সিভিল এভিয়েশন বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, মিশর, শ্রীলংকার সঙ্গে পুনরায় সরাসরি আন্তর্জাতিক ফ্লাইট চালু করতে বিজ্ঞপ্তি প্রকাশ করে। ছুটিতে গিয়ে কুয়েতের বাইরে আটকা থাকা প্রবাসীরা সরকার অনুমোদিত টিকা নেওয়ার পর স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে দেশটিতে প্রবেশের সুযোগ পাবেন।
অতিরিক্ত চাহিদা থাকায় একটি পরিকল্পনার মাধ্যমে কুয়েত বিমানবন্দরে আগত যাত্রীদের সংখ্যা বাড়াতে মন্ত্রী পরিষদকে অনুরোধ জানায় সিভিল এভিয়েশন।
জামান / জামান
সৌদিতে উচ্চদক্ষ কর্মীদের পরিবার আনার নতুন সুযোগ
কাতারে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের সঙ্গে প্রবাসীদের সৌজন্য সাক্ষাৎ
জেদ্দায় প্রবাসী বাংলাদেশিদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের বিশেষ সতর্কতা
লোহিত সাগরে নৌ চলাচল নিরাপদ রাখা আন্তর্জাতিক দায়িত্ব: সৌদি আরব
সৌদি আরবের তায়েফ -রিয়াদ সড়কে দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত
রিয়াদ দূতাবাসে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে রাষ্ট্রদূতের মতবিনিময়, পাসপোর্ট সেবা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য
সৌদি আরবে ওমরাহ পালনে ভিপি আনসুর উদ্দিন, জেদ্দা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা
জেদ্দায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের প্রস্তুতি, গঠন হলো আয়োজক কমিটি
বাংলাদেশ-সৌদি বাণিজ্যে নতুন সম্ভাবনা সৌদি বাজারে বাড়ছে বাংলাদেশি পণ্যের চাহিদা, খুলছে নতুন উদ্যোক্তাদের দুয়ার
প্রবাসী উদ্যোক্তা মোহাম্মদ আইয়ুবের আক্ষেপ—দেশে সৎভাবে ব্যবসা করতে নানা বাধার অভিযোগ
লাওসে বাংলাদেশ কমিউনিটি ওয়েলফেয়ার কমিটির সংবর্ধনা অনুষ্ঠান
বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী দলের উদ্যোগে খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জ্ঞাপন