সদরপুরে ভূতুড়ে বিলের প্রতিবাদে বিদ্যুৎ অফিস অবরুদ্ধ
ফরিদপুরের সদরপুরে বিদ্যুতের অতিরিক্ত বিলের প্রতিবাদে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো) বিদ্যুৎ অফিস অবরুদ্ধ করে রাখে গ্রাহকরা।
বৃহস্পতিবার সকালে উপজেলার আটরশির বিদ্যুৎ অফিস দীর্ঘসময় অবরুদ্ধ করে রাখে। গ্রাহকদের সাথে কথা বলে জানাযায়, এমনিতেই বিদ্যুতের লোডশেডিংয়ে অতিষ্ঠ তারা। এর মধ্যে আবার মিটারের সঙ্গে বিলের কোনো মিল নেই। মনগড়া টাকার পরিমাণ দিয়ে বহুগুণ বাড়িয়ে ‘ভুতুড়ে বিল করা হয়েছে। এ বিষয়ে বিদ্যুৎ অফিসে যোগাযোগ করা হলে কোনো প্রকার প্রতিকার পাননি তারা। বিদ্যুৎ বিলের কাগজে হিসাব মিলছে না অধিকাংশ গ্রাহকের। প্রতিটি বিলে অতিরিক্ত টাকা যোগ করে দেয়া হয়েছে। বার বার বললেও মিলছে না প্রতিকার, বরং বাড়ছেই বিল। মিটার না দেখে অফিসে বসেই বিল তৈরি করছে বিদ্যুৎ অফিসের কর্মীরা। প্রত্যেকটি বিলেই অতিরিক্ত ৮০ থেকে ২০০ ইউনিট বিদ্যুৎ বেশি যোগ করা হয়েছে। বিল নিয়ে অফিসে ঘোরার পরও কোনো সমাধান দিতে পারছেন না অফিসের লোকজন। পরবর্তী মাসে সমন্বয় করে দেয়ার আশ্বাস দিলেও তা শুধু কথাতেই সীমাবদ্ধ। পরের বার গেলে বরং অফিসের লোকজন দুর্ব্যবহার করেন। এ বিষয়ে সদরপুর বিদ্যুৎ আফিসের আবাসিক প্রকৌশলী শাখাওয়াত হোসেন ও উপসহকারী প্রকৌশলী জহিরুল ইসলাম গ্রাহকদের অভিযোগের কোন সমাধান দিতে পারেননি।
খোঁজ নিয়ে জানাযায়, সদরপুর বিদ্যুৎ অফিসের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে।
এমএসএম / এমএসএম
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন