ওসমান হাদির উপর গুলি চালানোর প্রতিবাদে বরগুনায় বিএনপির বিক্ষোভ মিছিল
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর গুলি চালানোর ঘটনার প্রতিবাদে শনিবার (১৩ ডিসেম্বর) বরগুনায় বিএনপির বিক্ষোভ মিছিল ও জনসমাবেশ করেছে।
সকাল ১১টার দিকে বিএনপি কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে মিজান টাওয়ারের সামনে সমাবেশে মিলিত হয়। মিছিলে জেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন। মিছিলের নেতৃত্ব দেন জেলা বিএনপির আহ্বায়ক ও বরগুনা-১ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী নজরুল ইসলাম মোল্লা।
সমাবেশে বরগুনা পৌর বিএনপির সাবেক সভাপতি ও জেলা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর আলহাজ্ব এডভোকেট নূরুল ইসলাম বলেন, দেশে নির্বাচন বানচাল করতে একটি চক্রে মরিয়া হয়ে উঠেছে। ওসমান হাদীর ওপর হামলার ঘটনায় সংশ্লিষ্টদের দ্রুত গ্রেপ্তার করতে হবে। বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মোল্লার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নির্বাচন কমিশনকে আহ্বান জানিয়েছেন।
নজরুল ইসলাম মোল্লা বলেন, ৫ আগস্টের পর দেশের শান্তিপূর্ণ পরিবেশ ফিরে এসেছে। মানুষ দীর্ঘদিন পর ভোটাধিকার ফিরে পাবে এবং গণতান্ত্রিক সরকার রাষ্ট্র ক্ষমতায় বসবে। এই মর্মান্তিক ঘটনায় আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে যেকোনো ষড়যন্ত্র মোকাবিলা করতে প্রস্তুত।
তিনি বরগুনা জেলা বিএনপির সকল নেতা কর্মীদের আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করার জন্য মাঠপর্যায়ে কঠোর পরিশ্রম করার আহ্বান জানান।
এমএসএম / এমএসএম
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস
আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির
যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ