ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

কোম্পানীগঞ্জে উদয় এইড ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষায় ৪৫০ শিক্ষার্থীর হাতে বৃত্তি ও পুরস্কার


আবদুর রহিম, কোম্পানীগঞ্জ photo আবদুর রহিম, কোম্পানীগঞ্জ
প্রকাশিত: ১৩-১২-২০২৫ দুপুর ৩:৫৯

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় উদয় এইড ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত সর্ববৃহৎ বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

শনিবার সকালে বসুরহাট পৌরসভা মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে মোট ৪৫০ জন মেধাতালিকাভুক্ত শিক্ষার্থীর হাতে বৃত্তি তুলে দেওয়া হয়। এর আগে গত ৭ নভেম্বর কোম্পানীগঞ্জ, কবিরহাট ও ফেনীর দাগনভূঞা উপজেলার ১১৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ৮ হাজার ৫০০ শিক্ষার্থী এ বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে।

অনুষ্ঠানে উদয় এইড ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মামুনুর রশীদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (প্রশাসন) কাজী নুরুন্নাহার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের মহাসচিব মুহাম্মদ মাজহারুল ইসলাম, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের মাদ্রাসা পরিদর্শক প্রফেসর আবদুল মান্নান, ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনাল কুমিল্লার জেলা জজ শফিকুল ইসলাম, কক্সবাজার জেলা বিচারিক আদালতের অতিরিক্ত জেলা জজ আমিরুল হায়দার চৌধুরী, কবিরহাট সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর হাফেজ মুহাম্মদ মাহবুবুর রহমান ওসমানী এবং কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম।

অনুষ্ঠানে প্রথম পুরস্কার হিসেবে কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নের মাদলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী আবরার ফায়াজের হাতে একটি ল্যাপটপ তুলে দেওয়া হয়। এছাড়া বাকি ৪৪৯ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট, সনদপত্র ও নগদ অর্থ প্রদান করা হয়।

বক্তারা বলেন, উদয় এইড ফাউন্ডেশনের এ ধরনের ব্যতিক্রমী ও প্রশংসনীয় উদ্যোগ গ্রামীণ পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষার প্রতি আগ্রহ ও উদ্দীপনা বাড়াবে এবং ভবিষ্যৎ প্রজন্মের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এমএসএম / এমএসএম

লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ আবুল খায়ের ভুইয়ার ৬০ কোটি টাকার সম্মতিপত্রের সন্ধান

কুড়িগ্রামে ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপির মতবিনিময় সভা

মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান

শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ

মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার

নালিতাবাড়ী গোপালপুর বিটে বনভূমি দখল, গাছ কাটাসহ নানা অভিযোগ

বোয়ালিয়া মৌজার জমির দলিলে ৯ জাল দাখিলা, রেজিস্ট্রি স্থগিত

কালিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

রাজারহাটের চর বিদ্যানন্দে জ্বালানি তেলের দামে কৃষকের দুশ্চিন্তা

আত্রাই মহিলা কলেজে নবীনবরণ ও এমপি শেখ রেজাউল ইসলামকে সংবর্ধনা প্রদান

বাকেরগঞ্জে জাহাঙ্গীর হোসেন মোল্লা কলেজে নবীন বরণ

তারাগঞ্জে রিকশাচালকের অদম্য মেধাবী সন্তান তাপসের স্বপ্নভঙ্গ, মেধায় উত্তীর্ণ হয়েও ভেরিফিকেশনে বাদ