ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

টপ সয়েল কাটায় রায়পুর প্রশাসনের অভিযানে ছয় মাসের কারাদণ্ড


নাঈম হোসেন (রায়পুর) photo নাঈম হোসেন (রায়পুর)
প্রকাশিত: ১৩-১২-২০২৫ দুপুর ৩:৫৭

লক্ষ্মীপুরের রায়পুরে অবৈধভাবে কৃষি জমি থেকে টপ সয়েল কাটায় প্রশাসনের অভিযানে একজনকে গ্রেফতার করে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

গত ১২ ডিসেম্বর রাত ২.১০ মিনিটে রায়পুর উপজেলার ২নং উত্তর চরবংশী ইউনিয়নের খাসেরহাট এলাকায় নদী তীরবর্তী স্হানে অবৈধভাবে কৃষি জমির উপরিভাগের মাটি কাটা ও নদীর চর কাটা বন্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এসময় মাটি কাটার উদ্দেশ্যে আনা বাল্কহেড, বেকু মেশিন ও ১১ টি ট্রাক্টর নিজ জিম্মায় রাখার অপরাধে অভিযুক্ত মহসিন বকাউল (২৫)-কে ০৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা যায়। 

মোবাইল কোর্ট পরিচালনাকালে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), রায়পুর থানা ও তার সঙ্গীয় ফোর্স  সার্বিক সহযোগিতায়  ছিলেন।
এবিষয়ে রায়পুর উপজেলা নির্বাহী অফিসার মেহেদি হাসান কাউছার বলেন, " রায়পুর উপজেলায় অবৈধভাবে মাটি উত্তোলন বা মাটি কাটা বন্ধে উপজেলা প্রশাসন, রায়পুর,লক্ষ্মীপুর বদ্ধ পরিকর।"

এমএসএম / এমএসএম

সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’

প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা

পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ

কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা

রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার

নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ

গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার

রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪

বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার

আত্রাইয়ে ৫৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান