ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

বন্যাক্রান্তদের জন্য ত্রাণ কার্যক্রম ও আন্দোলনে আহত মানুষের চিকিৎসার্থে এবিবি-র ২ (দুই) কোটি টাকা সহায়তা


বিজ্ঞপ্তি photo বিজ্ঞপ্তি
প্রকাশিত: ২৯-৮-২০২৪ বিকাল ৬:২১

অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ লিমিটেড (এবিবি) বন্যাক্রান্তদের জন্য ত্রাণ কার্যক্রম ও আন্দোলনে আহত মানুষের চিকিৎসার্থে ২ (দুই) কোটি টাকা সহায়তার ঘোষণা করেছে। 

২৪ আগস্ট ২০২৪ অনুষ্ঠিত এবিবি এর বোর্ড অফ গভর্নরস সভায়, বন্যার্ত মানুষ ও শিক্ষার্থীদের আন্দোলনের সময় আহতদের সাহায্য করার জন্য এগিয়ে আসার সিদ্ধান্ত নেয়। সভায় সভাপতিত্ব করেন এবিবি-র চেয়ারম্যান এবং ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সেলিম আর. এফ. হোসেন। এ সময় ভাইস চেয়ারম্যান মাসরুর আরেফিন এবং বোর্ড অব গভর্নরের সদস্যবৃন্দ সৈয়দ মাহবুবুর রহমান, মোহাম্মদ ফিরোজ হোসেন, মসিহুল হক চৌধুরী উপস্থিত ছিলেন। 

এই সহায়তার মধ্যে ১ (এক) কোটি টাকা প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে এবং ১ (এক) কোটি টাকা সাম্প্রতিক আন্দোলনে আহত ছাত্র ও জনতার চিকিৎসার জন্য বিভিন্ন সংস্থায় দেওয়া হবে।

এবিবি-র এই সামাজিক কার্যক্রম সম্পর্কে সেলিম আর. এফ. হোসেন বলেন: “ভয়াবহ বন্যার কারণে কয়েকটি জেলার লক্ষ লক্ষ মানুষ আক্রান্ত হয়েছে, যা আমাদের আবেগতাড়িত করেছে। আমরা বিশ্বাস করি আন্দোলনের সময় আহত শিক্ষার্থীদেরও জরুরি চিকিৎসা প্রয়োজন। এজন্য আমরা, ব্যাংকিং খাতের প্রতিনিধি হিসেবে, বন্যা দুর্গত এবং আন্দোলনের আহত ব্যক্তিদের সহায়তা করাকে আমাদের সম্মিলিত সামাজিক দায়িত্ব বলে মনে করি। আমরা বিশ্বাস করি আমাদের সহায়তা দেশের মানুষের কষ্ট লাঘব করবে।”

 

 

 

 

 

 

 

Sunny / Sunny

সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক

গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”

ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন

আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত

সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত

ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী

বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ

দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি

টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল

শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ