খুলনায় অর্থ আত্মসাতের অভিযোগে ৫ আইনজীবীর নামে মামলা
খুলনা জেলা আইনজীবী সমিতির প্রায় ৭৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে সমিতির সাবেক সভাপতি ও সদর থানা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলামসহ পাঁচজনের নামে মামলা করা হয়েছে। বুধবার দুপুরে খুলনা সদর থানায় মামলাটি করেন জেলা আইনজীবী সমিতির সদস্য সচিব নুরুল হাসান রুবা। মামলার অন্য আসামিরা হলেন- আইনজীবী সমিতির সাবেক দুই সাধারণ সম্পাদক তারিক মাহমুদ তারা ও কে এম ইকবাল হোসেন, সাবেক সভাপতি কাজী বাদশা মিয়া ও সাইফুলের ক্যাশিয়ার ইসতিয়াক। মামলার এজাহারে উল্লেখ করা হয়, ২০২০ সালের ১২ অক্টোবর আইনজীবীদের জন্য বিশেষ কল্যাণ তহবিল গঠন করা হয়। সেই টাকা দিয়ে পাঁচ বছর মেয়াদি সঞ্চয়ী স্ক্রিম করে টাকা জমা দেওয়া শুরু হয়। সাড়ে ৩ বছরে সেখানে ৩ কোটি ৮০ লাখ ২৬ হাজার ৫১২ টাকা জমা হয়। সেই ব্যাংক হিসাব ভেঙে ফেলে ৩ কোটি ৭৭ লাখ ৯০ হাজার টাকা উত্তোলন করেন আসামিরা। এরপর ২ কোটি ৪০ হাজার ৪৪০ টাকা আইনজীবীদের মাঝে বণ্টন এবং এক কোটি টাকার একটি এফডিআর করা হয়। বাকি ৭৩ লাখ ৮৫ হাজার ৯৬০ টাকা তারা আত্মসাৎ করেছেন। খুলনা জেলা আইনজীবী সমিতির সদস্য সচিব নুরুল হাসান রুবা বলেন, সাইফুল ইসলামসহ পাঁচজন নিজেদের যোগসাজশে আইনজীবীদের বিশেষ কল্যাণ তহবিলের ৭৩ লাখ ৮৫ হাজার ৯৬০ টাকা আত্মসাৎ করেছেন। বর্তমানে তারা সবাই আত্মগোপনে আছেন। গত ১৩ আগস্ট আইনজীবী সমিতির সাধারণ সভায় অর্থ আত্মসাতের বিষয়ে মামলা করার সিদ্ধান্ত হয়। সে অনুযায়ী সমিতির সদস্য সচিব হিসেবে আমি নিজে বাদী হয়ে সদর থানায় মামলা করেছি। খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন খান বলেন, মামলাটি গ্রহণ করে তদন্তের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
এমএসএম / এমএসএম
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন