ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি মোঃ আনোয়ারুল ইসলাম


ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) photo ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)
প্রকাশিত: ৯-৩-২০২৬ দুপুর ৪:৫৩

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার স্বাস্থ্যসেবার মান উন্নয়ন ও চলমান কার্যক্রম পর্যালোচনার লক্ষ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য এমপি মোঃ আনোয়ারুল ইসলাম। সোমবার (৯ মার্চ ২০২৬) সকালে তিনি ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হয়ে হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং চিকিৎসা সেবার সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।  এ সময় তিনি হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন এবং রোগীদের সেবার মান আরও উন্নত করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পরিদর্শনকালে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, বহির্বিভাগ, জরুরি বিভাগসহ গুরুত্বপূর্ণ সেবামূলক ইউনিটগুলো পর্যবেক্ষণ করেন সংসদ সদস্য। তিনি চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের সঙ্গেও কথা বলেন এবং হাসপাতালের সেবার বিষয়ে তাদের মতামত শোনেন। এ সময় উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা আবু সাজ্জাদ মোঃ সায়েমসহ অন্যান্য চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা। তারা হাসপাতালের বর্তমান কার্যক্রম, চিকিৎসা সেবার অবস্থা এবং বিভিন্ন সমস্যার বিষয়গুলো এমপির কাছে তুলে ধরেন। এমপি মোঃ আনোয়ারুল ইসলাম বলেন, সরকারের লক্ষ্য হলো প্রত্যন্ত অঞ্চলের মানুষকে সহজ ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। সে লক্ষ্য বাস্তবায়নে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে আরও কার্যকর ও রোগীবান্ধব করে গড়ে তুলতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। পরিদর্শন শেষে তিনি হাসপাতালের সার্বিক উন্নয়নে সবাইকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

এমএসএম / এমএসএম

আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন

ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন

কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার

বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া

বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ

গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর

মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র‌্যালি ও মিষ্টি বিতরণ

জয়পুরহাটে ডিবির অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার