ঢাকা শনিবার, ২২ আগস্ট, ২০২৬

লক্ষ্মীপুরে ভয়াবহ বন্যা, সাহায্য নিয়ে গাজীপুর কেজি স্কুল এসোসিয়েশন শিক্ষকবৃন্দ


নাঈম হোসেন (রায়পুর) photo নাঈম হোসেন (রায়পুর)
প্রকাশিত: ৩০-৮-২০২৪ দুপুর ৩:৫১

স্মরণকালের এই ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের কথা চিন্তা করে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ২নং উত্তর চরবংশী ইউনিয়নে বন্যার্তদের মাঝে প্রায় ৫ শতাধিক  পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন গাজীপুর জেলার কাশিমপুর মেট্রো থানার ৪নং ওয়ার্ড কেজি স্কুল এসোসিয়েশনের শিক্ষক বৃন্দ।
৩০ আগষ্ট ( শুক্রবার) সকাল থেকে  ২নং উত্তর চরবংশী ইউনিয়নের ৯ টি ওয়ার্ডে এ সাহায্য বিতরণ করার জন্য বাংলাদেশ মসজিদ মিশন রায়পুর উপজেলার সভাপতি মাওলানা মফিজুর রহমান এবং ইউনিয়ন সম্মিলিত ওলামা মশায়েখ সেক্রেটারি মাওলানা গাজী মুনজির হাসান ইমরান  এর হাতে সহায়তার প্যাকেটগুলো তুলে দেন এসোসিয়েশনের সহসভাপতি মাওলানা আবু বকর সিদ্দিক এবং কিছু প্যাকেট চরঘাসিয়াসহ দুর্গম এলাকা রায়পুর উপজেলার শেষ সীমানা, যেখানে কেউ এখন পর্যন্ত ত্রাণ সামগ্রী বিতরণ করেননি সেসব এলাকায় তাঁরা নিজেদের হাতে ত্রাণ সামগ্রী সহ পাঁচ শত টাকা করে নগদ অর্থ বিতরণ করেন। 
এসময় এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ বাদল হোসেন বলেন, বন্যা কবলিত যেসব এলাকায় এখনো কেউ ত্রাণ সামগ্রী বিতরণ করেনি আমরা আজকের সেসব এলাকায় ত্রাণ বিতরণ করছি। আর যারা ত্রান সামগ্রী বিতরণের জন্য নিয়ে আসবেন তাদেরকে বলব অনেক এলাকা এখনো এমন রয়েছে যেখানে কেউ এখন পর্যন্ত ত্রাণ বিতরণ করেনি আপনারা সেসব এলাকায় সহায়তা দিন। "
এসময় উপস্থিত ছিলেন মাওলানা নেছার আহমেদ (সহসাধারণ সম্পাদক, কেজি স্কুল এসোসিয়েশন ), মোঃ মারুফ হোসেন (তথ্য ও যোগাযোগ সম্পাদক, কেজি স্কুল এসোসিয়েশন ) , মোঃ হাবিবুর রহমান, মোঃ আলমগীর হোসেন ( সদস্য কেজি স্কুল এসোসিয়েশন ) সহ এলাকাবাসী। 

এমএসএম / এমএসএম

আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন

ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন

কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার

বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া

বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ

গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর

মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র‌্যালি ও মিষ্টি বিতরণ

জয়পুরহাটে ডিবির অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার