ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

পটুয়াখালীর কলাপাড়ায় দখলকৃত বসতবাড়ী ফিরে পেতে অভিযুক্তদের ছবি দিয়ে বিএনপি নেতার ফেষ্টুন


সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী) photo সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী)
প্রকাশিত: ৩০-৮-২০২৪ বিকাল ৫:৫৭
পটুয়াখালীর কলাপাড়ায় দখলকৃত বসতবাড়ী ফিরে পেতে আইন শৃংখলা বাহিনীর সহায়তা চেয়ে পৌর শহর জুড়ে সাঁটানো বিএনপি নেতার ফেষ্টুন নিয়ে আলোচনার ঝড় উঠেছে। শুক্রবার সকাল থেকে দৃশ্যমান হওয়া বিদ্যুতের খুঁটির সাথে উপজেলা বিএনপি’র সাবেক দপ্তর সম্পাদক মো. খলিলুর রহমান চুন্নু আকন এর সাঁটানো ফেষ্টুনটির লেখা পড়তে জড়ো হতে দেখা গেছে সাধারন মানুষদের।
বিএনপি নেতা চুন্নু আকন এর দেয়া ফেষ্টুনের উপরের বাম পাশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপি চেয়ার পার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ার পার্সন তারেক জিয়ার ছবি রয়েছে। ডান পাশে বিএনপি’র কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষন বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেনের ছবি এবং তার বসত বাড়ীর জমি দখলে অভিযুক্ত হিসেবে সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী মো. মাহবুবুর রহমান, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম রাকিবুল আহসান, সাবেক মেয়র বিপুল চন্দ্র হাওলাদার ও উপজেলা শ্রমিক লীগের সভাপতি স্বপন হাওলাদারের ছবি দেয়া হয়েছে। ফেষ্টুনের নীচে ভুক্তভোগী হিসেবে ছবি রয়েছে মো. খলিলুর রহমান চুন্নু আকন ও তার ছেলে মো. হারুন আকনের।
ফেষ্টুনটিতে লেখা রয়েছে, বিএনপি’র সাবেক দপ্তর সম্পাদক মো. খলিলুর রহমান চুন্নু আকন এর বসত-বাড়ী, জান-মাল সহ মহিলাদের উপর অমানবিক নির্যাতনের মাধমে রাতের আধাঁরে অভিযুক্তরা জোরপূর্বক দখল ও লিখিত দলিল করে নেন। উক্ত বসতবাড়ী ফেরত পেতে আইন শৃংখলা বাহিনী সহ সকলের সহায়তা এবং অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন তিনি।
ভুক্তভোগী বিএনপি’র সাবেক দপ্তর সম্পাদক মো. খলিলুর রহমান চুন্নু আকন বলেন, ’ক্ষমতার দাপটে জোরপূর্বক নামমাত্র মূল্য দিয়ে আমার বসতবাড়ী দখল করে নিয়েছে সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী মাহবুব ও তাঁর সহযোগীরা। আমি অচিরেই এ নিয়ে সংবাদ সম্মেলন সহ আইনের আশ্রয় নেবো।’    
এ বিষয়ে কলাপাড়া বিএনপি নেতৃবৃন্দের কাছে জানতে চাইলে ঘটনার সত্যতা স্বীকার করে আইনের আশ্রয় নিতে খলিলুর রহমানকে উপদেশ দেন নেতৃবৃন্দ। 
এ বিষয়ে অনেক চেষ্টা করেও অভিযুক্ত সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী মো. মাহবুবুর রহমান ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম রাকিবুল আহসান এর কোন বক্তব্য পাওয়া যায়নি।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আহম্মেদ জানান, এ ধরনের কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।

এমএসএম / এমএসএম

ধামরাইয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি ৩ লাখ টাকা

জুলাই গণঅভ্যুত্থানে হামলার অভিযোগে পটিয়ায় যুবলীগ নেতা গ্রেপ্তার

জয়পুরহাটে বিআরটএ'র উদ্যোগে নিরাপদ সড়ক বিষয়ক সচেতনতামূলক কার্যক্রম

নেত্রকোণার কেন্দুয়ায় প্রতিপক্ষের হামলায় প্রবাসী নিহত, স্কুল শিক্ষার্থীর আত্মহত্যা

ময়মনসিংহে বিশ্ব মান দিবস পালিত

তুরাগে ৬,১০০ পিস ট্যাপেনটাডল ও বিয়ার-গাঁজাসহ ২ নারীসহ গ্রেপ্তার ৪

বারহাট্টায় মিথ্যা ধর্ষণ মামলা দিয়ে এক ব্যক্তিকে কারাভোগ করানোর অভিযোগে নারীর কারাদণ্ড

পটুয়াখালীর রাঙ্গাবালিতে গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনা মোতায়েনের প্রয়োজন নেইঃ নির্বাচন কমিশনার সানাউল্লাহ

হাটহাজারী পৌরসভার ৭নং ওয়ার্ডের আর্দশ গ্রামে মন্দীরের সড়কটি যেন দেখার কেউ নাই

নাজিরপুরে সার জব্দের অভিযানের পর কৃষি কর্মকর্তাকে মারধরের অভিযোগ

মিরসরাইয়ে নুরুল আমিন এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

মনপুরায় হামে আক্রান্ত আট বছরের শিশু আছিয়ার মৃত্যু, পরিবারে শোকের মাতম