ঢাকা বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

বেনাপোলে গৃহবধুর রহস্যজনক মৃত্যু,স্বামী পলাতক


সুমন হোসাইন, শার্শা photo সুমন হোসাইন, শার্শা
প্রকাশিত: ৩১-৮-২০২৪ দুপুর ১১:৩৫

বেনাপোলে পৌরসভার ৩ নং ওয়ার্ডের বাসিন্দা রাজিয়া সুলতানা রানী (৩২) নামের এক গৃহবধুর মৃত্যু নিয়ে ধ্রুমজাল সৃষ্টি হয়েছে। স্বামী গৃহ হতে রানী আত্নহত্যা করেছে বললেও অস্বাভাবিক মৃত্যু হয়েছে বলে ধারণা করছেন স্বজনসহ প্রতিবেশীরা। নিহত রানী বাহাদুরপুর ইউনিয়নের সাবেক মেম্বার লুৎফর রহমানের বড় কন্যা ও বেনাপোল কলেজ রোডের ব্যবসায়ী গোলাম মোর্তাজা সোহাগের স্ত্রী। বর্তমান সোহাগ পলাতক রয়েছে। দুই সন্তানের জননী রানি দাম্পত্য জীবনে মনমালিন্যের জেরে শুক্রবার (৩০ আগস্ট) রাত ২টার দিকে বেনাপোল গ্রামে তার স্বামীগৃহে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছে বলে জানা গেছে। বেনাপোল পোর্ট থানার এস আই পবিত্র গৃহবধুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান,পারিবারিক ভাবে নিহতের চাচা থানায় খবর দেওয়ার ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে যায়। বাড়িটি তালাবদ্ধ থাকায় সুরাতহাল রিপোর্ট করা যাইনী। রাতেই মরাদেহ যশোর কোতয়ালী থানাধীন ক্লিনিকে নেওয়ায় কোতয়ালী থানা পুলিশ লাশের সুরাতহাল রিপোর্ট ও পোস্টমর্টেম সম্পন্ন শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে বোঝা যাবে এটা হত্যা নাকি আত্মহত্যা। এ ঘটনায় বেনাপোল পোর্টথানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। পরিবারের পক্ষ হতে থানায় কোন লিখত অভিযোগ করেনী বলে তিনি জানান।

স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, বৃহষ্পতিবার রানী তার ছোট বোনের বিবাহ জনীত কারনে স্বামী সন্তানসহ পিতৃালয়ে অবস্থান করছিলো। রাত ১২টার পর বাবার বাড়ি হতে শশুরালয়ে যায় রানী ও তার স্বামী সন্তানেরা। স্বামী গৃহে ফিরে সোহাগের সাথে বিবাদে জড়ায় রানী। এক পর্যায়ে দোতালার একটি ঘরে তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে সোহাগ চিকিৎসার জন্য যশোরের ক্লিনিকে নেই। ভোর সকালে প্রতিবেশীরা বাড়িতে ঢুকে কাউকে পায়নি। গোপন তথ্য মতে জানা যায়, তার স্বামী সোহাগ দীর্ঘ বছর যাবৎ বেকার সংসারে বিভিন্ন কারনে রানির সাথে ঝামেলা চলছিলো। রানি আত্মহত্যা করার মত মেয়ে না তার স্বামী সোহাগ তাকে হত্যা করেছে বলে অনেকে মতামত দিয়েছেন।

T.A.S / T.A.S

নেত্রকোণার কলমাকান্দায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলে নিহত

নরসিংদীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৩৭, উদ্ধার অস্ত্র-মাদক ও সোয়া কোটি টাকার চোরাই মাল

দুর্গাপুরে উপজেলা চেয়ারম্যান পদে অধ্যক্ষ শহীদুল্লাহ খান তৃণমূল ভোটারদের অন্যতম আকর্ষণ

মাকে মারধর: পটিয়ায় মাদকাসক্ত ছেলের ৬০ দিনের কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা কর্তৃক এস্কাফ সিরাপসহ ০১ (এক) জন আসামী গ্রেফতার

যশোরে কাকন হত্যা মামলার আসামি ৫ বছর পর সিআইডির হাতে গ্রেপ্তার

বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

লাখো মানুষের অংশগ্রহণে চট্টগ্রামে জশনে জুলুস শুরু

আদালতে জবানবন্দি দিয়েছে সীমান্ত, আসামিদের সঙ্গে মিলেছে বর্ণনা

মধুখালীতে ভুষণা - লক্ষণদিয়া বাজারে যুবদলের আঞ্চলিক অফিস উদ্বোধন

চরফ্যাশন চৌকি কোর্টে সাক্ষীকে আটকে রেখে পিপি হযরত আলীর চাঁদাবাজি

সরকারি হাসপাতালে রোগী ফেলে ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসক, হাতেনাতে ধরল স্থানীয়রা

ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধন