ঢাকা সোমবার, ৪ মে, ২০২৬

শাকিলকে নিজের দ্বিতীয় শিকার বানালেন তাসকিন, হঠাৎ চাপে পাকিস্তান


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩১-৮-২০২৪ দুপুর ৩:২৩

সিরিজের প্রথম টেস্টে ১৪৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন পাকিস্তানের সৌদ শাকিল। কিন্তু দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে পাকিস্তানের সহ অধিনায়ককে ১৬ রানের বেশি করতে দেননি তাসকিন। স্টাম্প ভেঙে শাকিলকে নিজের দ্বিতীয় শিকার বানান টাইগার পেসার।

৪৪ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে হঠাৎ চাপে পড়েছে পাকিস্তান।এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ৪৪ ওভারের খেলা শেষে ৪ উইকেটে ১৫৪ রান। মোাহাম্মদ রিজওয়ান ০ আর বাবর আজম ২০ রানে অপরাজিত আছেন।

আজ শনিবার রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম ওভারেই পাকিস্তানের ওপেনার আব্দুল্লাহ শফিককে বোল্ড করেন তাসকিন আহমেদ। ডানহাতি পেসারের ইন সুইং বলে উড়ে যায় পাকিস্তানি ব্যাটারের স্টাম্প। তাসকিনের টানা পাঁচ দুর্দান্ত ডেলিভারি মোকাবেলা করার পর শেষ বলে আর টিকে থাকতে পারেননি শফিক।

মধ্যাহ্নবিরতি পর্যন্ত আর কোনো উইকেট পায়নি বাংলাদেশ। ১ উইকেটে ৯৯ রান করে মধ্যাহ্নভোজে যায় পাকিস্তান।

বিরতি থেকে এসেই পাকিস্তানের শতরানের (১০৭ রান) জুটি ভাঙেন মেহেদী হাসান মিরাজ। টাইগার স্পিনারের বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরত যান মাসুদ। ৬৯ বলে ৫৭ রান করেন পাকিস্তান অধিনায়ক। এটি তার টেস্ট ক্যারিয়ারের ১০ম ফিফটি।

মাসুদের ফেরানোর কিছুক্ষণ পরই ফিফটি করা ব্যাটার সাইম আইয়ুবকেও প্যাভিলিয়নের পথ দেখান মিরাজ। ডানহাতি স্পিনারকে ডাউন দ্য উইকেটে এসে উড়িয়ে মারতে চেয়েছিলেন পাকিস্তান ওপেনার। কিন্ত মিরাজের টার্ন করা বলটি মিস করেন তিনি। গ্লাভসে বল জমা করে দ্রুতগতিতে স্টাম্পড করেন লিটন দাস। ১১০ বলে ৫৮ রান করে (টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি) ফেরত যান আইয়ুব।

এমএসএম / এমএসএম

শেখার শেষ নেই, সবাই তো শেখে : হৃদয়

ম্যাচ জয়ের পর বাংলাদেশি দর্শকদের কাছে দুঃখপ্রকাশ কেলির

ম্যাচের দৈর্ঘ্য কমে সাড়ে চারটায় শুরু হবে খেলা

বিমানবন্দরে ৩ ঘণ্টা আটকে রেখে জিজ্ঞাসাবাদ, মুখ খুললেন ইরানি ফুটবলপ্রধান

সিরিজ বাঁচানোর ম্যাচে যেমন হবে বাংলাদেশের একাদশ

নতুন তিন সিদ্ধান্তের কথা জানালেন সভাপতি তামিম

প্রতিপক্ষ খেলোয়াড়কে ঘুষি মেরে আর্জেন্টাইন গোলরক্ষক ১৩ ম্যাচ নিষিদ্ধ

বৃষ্টিতে ভেসে গেল দ্বিতীয় টি-টোয়েন্টি

র‌্যাংকিংয়ে তিন বাংলাদেশি পেসারের বড় লাফ

পিএসজির ৪৩ গোল, বায়ার্নের ৪২—চ্যাম্পিয়ন্স লিগে ইতিহাস

বিশ্বকাপ শেষেই একসঙ্গে অবসরে যাবেন নিউজিল্যান্ডের ৩ তারকা

একদিন এগিয়ে এলো ফুটবল লিগ

রিয়ার হ্যাটট্রিকে সিঙ্গাপুরকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ