ঢাকা বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

ধামইরহাটে অসচ্ছল দরিদ্র আনসার ও ভিডিপি সদস্যদের খাদ্য সহায়তা প্রদান


এম এ মালেক (ধামইরহাট) photo এম এ মালেক (ধামইরহাট)
প্রকাশিত: ২৫-৮-২০২১ দুপুর ২:৪৩

নওগাঁর ধামইরহাটে মুজিববর্ষ উপলক্ষে অসচ্ছল দরিদ্র আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার (২৫ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা আনসার ভিডিপি অফিসের আয়োজনে ও বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে ৬০ জন অসচ্ছল দরিদ্র আনসার ও ভিডিপি সদস্যের মাঝে চাল, ডাল, আলু, পেঁয়াজ ও সাবান বিতরণ করেন ধামইরহাট পৌসভার মেয়র মো. আমিনুর রহমান।

এ সময় উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা হাফজা খাতুন ইলা, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু মুছা স্বপন, সাংবাদিক পাস্কায়েল হেমরমসহ ভিডিপি সদস্য, দলনেতাগণ ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন। 

বিতরণকালে ধামইরহাট পৌরসভার মেয়র আমিনুর রহমান বলেন, সরকারের পাশাপাশি আমরা জনপ্রতিনিধিগণ, রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা সমাজের গুরুত্বপূর্ণ দায়িত্ব আছি, তাদের সকলকেই এই মহামারী পরিস্থিতিতে অসহায়দের পাশে দাঁড়ানো উচিত।

এমএসএম / জামান

কুশিয়ারা থেকে বালু উত্তোলন নিয়ে অভিযোগ, বিবিয়ানা এলাকায় সড়কে ফাটল-জনদুর্ভোগ

রায়গঞ্জে শিক্ষিকার বকেয়া বেতন নিয়ে ৫ লাখ টাকা সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ

পাহাড় থেকে বিচারালয়: অদম্য ইচ্ছাশক্তির আলোয় আইনজীবী হ্লানুচিং মারমা

নিজ অর্থায়নে জনকল্যাণমূলক কাজের স্বীকৃতি পেলেন সমাজসেবক তপন ঘোষ

সাতকানিয়া - টিআই'র চাঁদাবাজিতে যানজটের উল্লাসিত শহরে পরিণত কেরানীহাট, শাস্তির দাবী স্থানীয়দের

চাঁদপুরে ৩ বিচারকের আদালত বর্জনের ঘোষণা আইনজীবীদের

রাজশাহীর বিষ্ণুপুর ফেরিঘাটে ১০ বছর আগের তালিকাতেই টোল আদায় চলছে

বরিশালে ময়লার স্তুপ থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার

মুকসুদপুরে বিয়ের দাবিতে হিন্দু তরুণের সঙ্গে তরুণীর অবস্থান, থানায় হস্তান্তর

শ্যামনগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

তেঁতুলিয়ায় দায়িত্ব পালনে গতি বাড়াতে ৬৪ গ্রাম পুলিশ পেলেন বাইসাইকেল ও টর্চলাইট

বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

নবীনগরে জেলা ছাত্রলীগের সহসভাপতি ডলার গ্রেপ্তার