মির্জাগঞ্জ বিএমএসএফের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সহ-সভাপতি মো. সাইদুর রহমান রিমন ও বাংলাদেশ প্রতিদিনের সম্পাদকসহ ১১ জনের বিরুদ্ধে মিথ্যা মানহানি মামলা প্রত্যাহারের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে মির্জাগঞ্জ উপজেলা বিএমএসএফ। বুধবার (২৫ আগস্ট) বেলা ১১টায় উপজেলা পরিষদসংলগ্ন মহাসড়কে এ কর্মসূচি পালন করা হয়।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম মির্জাগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো. সোহাগ হোসেনের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন মির্জাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. মনিরুজ্জামান হাওলাদার। বিএমএসএফ মির্জাগঞ্জ শাখার যুগ্ম-সম্পাদক মেহেদী হাসান মুবিনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন - সহ-সভাপতি মো. সিদ্দিকুর রহমান, দপ্তর সম্পাদক আতিকুর রহমান, তারিকুল ইসলাম সুজন, শাকের আলম প্রমুখ। উপস্থিত সবাই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের মাধ্যমে এ মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানান।
উল্লেখ্য, দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় চট্টগ্রামের হুইপের দুর্নীতির বিরুদ্ধে জিয়া-এরশাদের বিচ্ছু শামসু এখন শিরোনামে নিউজ লিড করে। এর জেরে গত ১৮ আগস্ট হুইপ চট্টগ্রামের পটিয়া যুগ্ম-জজ আদালতে সাইদুর রহমান রিমন ও বাংলাদেশ প্রতিদিনের সম্পাদকসহ ১১ জনের বিরুদ্ধে ৫০০ কোটি টাকার মানহানি মামলা করেন।
এমএসএম / জামান
কুষ্টিয়ায় অ্যাকোয়া পেইন্টসের উদ্যোগে বিশাল রংমিস্ত্রি কর্মশালা
শ্যামনগরে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন
৫ বছরেও শেষ হয়নি ভবন নির্মাণ, জরাজীর্ণ ঘরেই মনপুরা ডাকঘর
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বাকেরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ
কাপ্তাইয়ে ‘সুরের ধারা সঙ্গীত নিকেতন’-এর উদ্যোগে নজরুল বর্ষ উদযাপন
মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে প্লাবিত চরাঞ্চলে জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদের ত্রাণ বিতরণ
নতুন বাংলাদেশ গঠনে ভাসানী দম্পতির আদর্শ প্রেরণা জোগাবে: প্রতিমন্ত্রী শরীফুল আলম
রায়গঞ্জে ১ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে সড়ক পুনর্বাসনকাজের উদ্বোধন করলেন এমপি
বাংলাদেশে সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে : এমপি মানিক
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ২য় সেমিফাইনালে বালুয়াকান্দি সানরাইজ কিংস