দেবীগঞ্জে কাঁচা চা পাতার ন্যায্য মূল্যের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
পঞ্চগড়ের দেবীগঞ্জে কাঁচা চা পাতার ন্যায্য মূল্যের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুর দেড়টায় পৌর শহরের বিজয় চত্বর এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এই সময় উপজেলার প্রায় দেড় শতাধিক চা চাষী অংশ নেন। মানববন্ধন চলাকালে চাষীরা কাঁচা চা পাতা সড়কে ফেলে বিক্ষোভ প্রদর্শন করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, পঞ্চগড়ের সম্ভাবনাময় চা শিল্প আজ ধ্বংসের দ্বারপ্রান্তে। কারখানা মালিকদের গড়ে তোলা সিণ্ডিকেটের কারণে অনেক চা চাষী বাগান ধ্বংস করে আজ নিঃস্ব। ঋণের চাপে অনেক চা চাষী বাড়ি ছাড়া। চা শ্রমিকরাও কাজ হারিয়ে বেকার হয়ে পড়ছেন।
বক্তারা বলেন, চা চাষের শুরুর দিকে যেখানে ১ কেজি সবুজ চা পাতার মূল্য ছিল ৪০-৫০ টাকা। এখন তা সিন্ডিকেটের কারণে নেমে এসেছে ১৬-১৭ টাকায় এবং ২০-৫০% কর্তন করে চা চাষীদের অর্থ পরিশোধ করা হয়। যেখানে ১ কেজি ভালো মানের সবুজ চা পাতা উৎপাদন করতে উৎপাদন খরচ পড়ে ৩০-৩৫ টাকা। এর ফলে পঞ্চগড়ের চা চাষীগণ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছেন।
মানববন্ধনে বক্তারা সংকট থেকে উত্তরণের জন্য ৮ দফা দাবি পেশ করেন। এর মধ্যে রয়েছে, প্রতি কেজি কাঁচা চা পাতার সর্বনিম্ন মূল্য ৪০ টাকা নির্ধারণ, চা আমদানি বন্ধ করে রপ্তানি করা, উন্নত সেচ ব্যবস্থার পাশাপাশি প্রয়োজনীয় সার প্রদান, সহজ শর্তে স্বল্প সুদে ঋণ প্রদান, সরকারি উদ্যোগে চা কারখানা গড়ে তোলা ও চা চাষীদের স্বার্থ সংরক্ষণ হয় এমন নীতিমালা প্রণয়ন।
মানববন্ধন শেষে চা চাষীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্মারকলিপি জমা দেন। এই সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফুল আলম চা চাষীদের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং স্মারকলিপি উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রেরণসহ যৌক্তিক দাবি আদায়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত