পটুয়াখালীতে শ্রীগুরু সঙ্ঘের চক্ষু চিকিৎসা ক্যাম্পে ফ্রি চিকিৎসা পেলেন ৬৪২ জন রোগী
শ্রীগুরু সঙ্ঘ প্রতিষ্ঠাতা পরমারাধ্য গুরুদেব পরিব্রজকার্য্যবর শ্রীমদ দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের ৫০ তম তিরোভাব, উৎসব উপলক্ষে পটুয়াখালীতে ফ্রি চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্পে চিকিৎসা সেবা পেলেন ৬৪২ জন চক্ষু রোগী। রোববার (১ সেপ্টেম্বর) সকাল ১০ টায় প্রধান অতিথি হিসেবে এমটিবি ফাউন্ডেশনের অর্থায়নে ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতাল বরিশাল'র চিকিৎসা ব্যবস্থাপনায় পটুয়াখালীতে শ্রীগুরু সঙ্ঘের আয়োজনে উক্ত চক্ষু চিকিৎসা ও ছানি রোগী বাছাই ক্যাম্পের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলম।
শ্রীগুরু সঙ্গের সভাপতি এ্যাডভোকেট কমল দত্ত এর সভাপতিত্বে ও শ্রীগুরু সঙ্ঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের প্রচার সম্পাদক ভক্ত কর্মকারের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শ্রী গুরু সঙ্ঘের সহ- সভাপতি শংকর বণিক,
সাধারন সম্পাদক জগদীশ কর্মকার, যুগ্ম সম্পাদক বাবুল চন্দ্র সাহা, সাংগঠনিক সম্পাদক অসীম কুমার দাস, সিনিয়র সদস্য নিত্যানন্দ কর্মকার, চক্ষু বিশেষজ্ঞ ডাঃ হাছান ছালেহিন, ক্যাম্প অর্গানাইজার কাজী মিজানুর রহমান, কাউন্সিলর স্নিগ্ধা গোলদার, তানিয়া আক্তার, পলি সুলতানা, সুমি, নার্স কল্পনা গাইনসহ গুরু সঙ্ঘের অন্যান্য সদস্যবৃন্দ। দিনব্যাপী এ চক্ষু চিকিৎসা ক্যাম্পে ৬৪২ জন চক্ষু রোগীকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে বলে জানান ক্যাম্প অর্গানাইজার কাজী মিজানুর রহমান। উল্লেখিত সংখ্যক চক্ষু সেবাগ্রহনকারীর মধ্যে ১২০ জন ছানি রোগী বাছাই করা হয়েছে। দু'শ জনকে কালো চশমা দেওয়া হয়েছে। এ সময় ৪৯ হাজার টাকার ঔষধ প্রদান করা হয়েছে বলেও জানান কাজী মিজানুর রহমান।
T.A.S / T.A.S
দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা
শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন
চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট
প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত
আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে
পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক
ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী
ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ
শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান