ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

রূপগঞ্জে মামলা প্রত্যাহারের দাবিতে আসামিপক্ষের মানববন্ধন


রূপগঞ্জ প্রতিনিধি photo রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২৫-৮-২০২১ দুপুর ৩:৪৯

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক ইউপি সদস্য এবং এক ড্রেজার ব্যবসায়ীর ওপর পৃথক হামলার ঘটনায় দুই ছাত্রলীগ নেতাসহ তাদের লোকজনের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করা হয়েছে। ওই দুটি মামলা প্রত্যাহারের দাবিতে আসামিপক্ষের স্বজন ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। বুধবার (২৫ ‍আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার কাঞ্চন সেতু এলাকায় এ কর্মসূচি পালন করেন তারা। 

জানা গেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ২২ আগস্ট উপজেলার গুতিয়াবো আগারপাড়া এলাকার মেসার্স মক্কা টেডার্স নামক ড্রেজার ব্যবসায়ী সাদ্দাম হোসেনকে এলোপাতাড়িভাবে কুপিয়ে জখম করে সন্ত্রাসীরা। সাদ্দাম হোসেন বর্তমানে পঙ্গু হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন। এ ঘটনায় মেসার্স মক্কা টেডার্সের কর্মকর্তা গোলাম কিবরিয়া বাদী হয়ে ১১ জনকে আসামি করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

এছাড়া গত ২১ আগস্ট দুপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দাউদপুর ইউপি ৯নং ওয়ার্ডের সদস্য আজিজুল মালুমের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এ সময় তার ব্যবহৃত গাড়ি ভাংচুর করে টাকা লুট করার ঘটনা ঘটে। ওই ঘটনায় আজিজুল মালুমের ভাই ছানাউল্লাহ মালুম বাদী হয়ে ১৯ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

এ দুটি মামলায় জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মনিরুজ্জামান মনির ও বর্তমান জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাইফ খান সজিবসহ তাদের লোকজনকে আসামি করা হয়।

জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মনিরুজ্জামান মনির ও বর্তমান জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাইফ খান সজিবের বিরুদ্ধে দায়ের করা ওই দুটি মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্যে রাখেন- রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান তারেক, শেখ রাসেলনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বজলুর রহমান, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি হাফিজুর রহমান সজিব, ছাত্রলীগ নেতা আরিফ খান জয়সহ অনেকে। 

এমএসএম / জামান

নাজিরপুরে সার জব্দের অভিযানের পর কৃষি কর্মকর্তাকে মারধরের অভিযোগ

মিরসরাইয়ে নুরুল আমিন এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

মনপুরায় হামে আক্রান্ত আট বছরের শিশু আছিয়ার মৃত্যু, পরিবারে শোকের মাতম

আশুগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, মাসে আড়াই হাজার টাকা পাবে নারীরা।।

গলাচিপায় দুই বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি বাবুল সিকদার গ্রেপ্তার

মুকসুদপুরে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপিত

দুমকি সদর যেন ময়লার ভাগাড়, দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন

বরিশালে মা ইলিশ সংরক্ষণ অভিযান : ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

বনদস্যু আলিম বাহিনীর সদস্য মেহেদী গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে কৃষি শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত

বাউফলে সরকারি কর্মকর্তাদের সাথে সেলিমা রহমান এমপির মতবিনিময় সভা

‎কুতুবদিয়ায় বিয়ের প্রলোভনে শিশুসহ রোহিঙ্গা নারী

ধুনটে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত, অপরাধ দমন ও জননিরাপত্তায় গুরুত্ব