ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

বন্যার্তদের জন্য ৪০ লাখ টাকা অনুদান দিলো সিপি বাংলাদেশ কোম্পানি লিমিটেড


বিজ্ঞপ্তি photo বিজ্ঞপ্তি
প্রকাশিত: ১-৯-২০২৪ দুপুর ৪:৫৭

বাংলাদেশের চলমান বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে ৪০ লাখ টাকা অনুদান দিয়েছে সি.পি বাংলাদেশ কোম্পানি লিমিটেড। আজ দুপুরে সচিবালয়ে স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা এ এফ হাসান আরিফকে ৪০ লাখ টাকার অনুদানের চেক হস্তান্তর করেন সিপি বাংলাদেশ কোম্পানি লিমিটেডের একটি প্রতিনিধিদল। সিপি বাংলাদেশে কর্মরত সকল কর্মকর্তা/কর্মচারীদের একদিনের বেতন এবং প্রতিষ্ঠানটির নিজস্ব ত্রাণ তহবিল থেকে এই অর্থ প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে অর্পণ করে।

সিপি বাংলাদেশ কোম্পানি লিমিটেড সিপি গ্রুপের  একটি সহযোগী প্রতিষ্ঠান। ১৯৮৮ সাল থেকে বাংলাদেশের কৃষি, পোল্ট্রি শিল্পে সিপি বাংলাদেশ কাজ করে যাচ্ছে। কিচেন অব বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে প্রতিষ্ঠানটি সারা দেশে নিজস্ব ফিড মিল ,ব্রিডার ফার্ম,হ্যাচারি,জিপি ফার্ম,সিপি ফাইভ স্টার, ফিশ ফিড মিল প্রতিষ্ঠা করেছে।

রবিবার দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা এ এফ হাসান আরিফ সিপি বাংলাদেশ কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান সুচাত সুন্তিপাদা’র নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সাথে সাক্ষাৎ করেন। এ সময় হাসান আরিফ বলেন, দেশে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে সাম্প্রতিক আকস্মিক বন্যায় দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে ব্যাপক ক্ষতি হয়েছে। বন্যা দুর্গত এলাকায় ফসলের ক্ষতি হয়েছে। অনেক গবাদি পশু বন্যায় ভেসে গিয়েছে। রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে। সিপি বাংলাদেশের মতো বড় বড় প্রতিষ্ঠানগুলো এগিয়ে এলে এই দুর্যোগ শীঘ্রই কাটিয়ে উঠা সম্ভব।

সাক্ষাৎ শেষে সুচাত সুন্তিপাদা স্থানীয় সরকার উপদেষ্টার কাছে অনুদানের ৪০ লাখ টাকার চেকটি হস্তান্তর করেন। এ সময় সিপি বাংলাদেশের পক্ষে আরও উপস্থিত ছিলেন সম্পব কানোকপার্ন, সুপত থাদাজান, আকরাম হোসাইন, সৈয়দ জাভ্রদ বার্কি এবং সোহেল রানা প্রমুখ।

Sunny / Sunny

সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক

গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”

ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন

আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত

সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত

ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী

বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ

দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি

টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল

শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ