বাড়াও না আজ বুকটা
বাড়াও না আজ বুকটা
রেফায়েত উল্যাহ রুপক
পাখির কাছে ফুলের কাছে
জানতে চায় এ মনটা
ঝক ঝক ঝক ট্রেন চলেছে
ছিঁড়ছে মায়ের বুকটা!
হঠাৎ যদি ঘুম ভেঙ্গে যায়
দেখতে পাও কি মুখটা ?
কাঁটাতারে ঝুলে আছে
বুলেটবিদ্ধ ফেলানীর ঐ লাশটা।
কখনো কি কাঁদো নাকি
লোকচক্ষুর আড়ালে ?
আবরারের ঐ নিথর দেহ
রক্ত ঝরায় হৃদয়ে!
পানির নিচে মরলে তুমি
হায়না মাতে উল্লাসে,
তোমার ঘরে লাগলে আগুন
ফুর্তি আসে কার প্রাণে ?
এখনো কি ভাবছো নাকি
বলতে কি চায় লোকটা ?
দাদাগিরি চ্যালেঞ্জ করে
বাড়াও না আজ বুকটা।
রেফায়েত উল্যাহ রুপককবি, সাংবাদিক ও শিক্ষার্থী, মনোবিজ্ঞান বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
এমএসএম / এমএসএম
‘নজরুল বর্ষ: কেবল একটি বর্ষপঞ্জি নয় মানবিক মূল্যবোধের পুনর্জাগরণের আন্দোলন’
`নজরুল জাতীয় জীবনের এক অনন্য আলোকবর্তিকা—সাবেক রাষ্ট্রদূত ও নজরুল একাডেমির সভাপতি মসউদ মান্নান''
‘দুঃখ ভাঙার রূপকথা’ সুলেখা আক্তার সান্তা
‘শরৎ এলো’
‘ঘুরে দাঁড়ানো’
‘ক্ষুধার্থের সমীকরণ’
‘ভাগ’
‘দায়িত্বের বৃক্ষ’ আলিফা তাবাচ্ছুম শিখা
`কিছু স্মৃতি শব্দ চায় না' মুহাম্মদ আকাশ মিয়া
প্রিয় রাসুল ( সা:)
“পাখির বাড়ি” সুলেখা আক্তার শান্তা
“বাইপাস” হিলারী হিটলার আভী
“ইলিশ” প্রদীপ সেন
Link Copied